তৃণমূলে ফিরেছে, এবার হয়ত আমার কাছে ফিরবে – শোভনকে নিয়ে আশাবাদী রত্না

বৃহস্পতিবার সন্ধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে দীর্ঘক্ষন বৈঠক করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তারপর থেকে সকলে বিশ্বাস করে নিয়েছেন তৃণমূলে ফিরছেন শোভন। এখন শুধু তৃণমূল নেত্রীর সবুজ সঙ্কেতের অপেক্ষা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃণমূলে প্রত্যাবর্তন শোভনের। বৃহস্পতিবার শেষমেশ জল্পনায় শিলমোহর পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে দীর্ঘক্ষন বৈঠক করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তারপর থেকে সকলে বিশ্বাস করে নিয়েছেন তৃণমূলে ফিরছেন শোভন। এখন শুধু তৃণমূল নেত্রীর সবুজ সঙ্কেতের অপেক্ষা। দলে ফেরার সেই রেশ টেনে স্ত্রী রত্না আশাবাদী, এবার বুঝি ঘরে ফিরবেন শোভন।

তৃণমূলে ফিরেছে, এবার হয়ত আমার কাছে ফিরবে - শোভনকে নিয়ে আশাবাদী রত্না

আরও পড়ুন : রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বাবরি মামলার মামলাকারী ইকবাল

এককালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শোভন। তাকে ভালোবেসে ‘কানন’ বলে ডাকতেন নেত্রী। বৈশাখীকে নিয়েই মূলত ঝামেলা শুরু হয়েছিল তাদের মধ্যে। আরও নানান কারণ নিয়ে ২০১৮ সাল থেকে বাড়তে থাকে দূরত্ব। রাজ্যমন্ত্রীসভা ও মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হয় শোভন চট্টোপাধ্যায়কে ।তারপরই তৃণমূল ছাড়েন শোভন।

তৃণমূলে ফিরেছে, এবার হয়ত আমার কাছে ফিরবে - শোভনকে নিয়ে আশাবাদী রত্না

২০১৯ সালে বান্ধবী বৈশাখীকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে তাদের অপমান করা হচ্ছে এই অভিযোগ তুলে মাসখানেকের মধ্যে সেই দল ছেড়ে দেন। বর্তমানে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে শোভন চট্টোপাধ্যায়ের। বাস্তব জীবনে এঘর থেকে ওঘর, ওঘর থেকে সেঘর করে চলেছে শোভন।

তৃণমূলে ফিরেছে, এবার হয়ত আমার কাছে ফিরবে - শোভনকে নিয়ে আশাবাদী রত্না
তৃণমূলে ফিরেছে, এবার হয়ত আমার কাছে ফিরবে – শোভনকে নিয়ে আশাবাদী রত্না

তৃণমূলে ফিরেছে, এবার হয়ত আমার কাছে ফিরবে – শোভনকে নিয়ে আশাবাদী রত্না

ইতিমধ্যে শোভনের দলে ফেরার মত ঘরে ফেরার আশাতেও বুক বাঁধছেন রত্না। তবে শোভন রত্নার কাছে ফিরবেন না বৈশাখীর কাছে থাকবেন সে তো সময় বলবে। ব্যক্তিগত ক্ষেত্রে শোভন বরাবরই বলেছেন, “একটা কাগজে সই কখনও কোন সম্পর্ককে নাম দিতে পারেনা। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেভাবে ছিলাম সেভাবে থাকতে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন