আদৃত এবং সৌমিতৃষা কুণ্ডু এই জুটি মিঠাইয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। তাদের এই ধারবাহিক দাপিয়ে রাজ করেছিল প্রায় দু থেকে আড়াই বছর। তাদের এই রসায়ন যেমন দর্শকরা এতটা পছন্দ করেছিল। তেমনই এই ধারবাহিকের মাধ্যমে দুই অভিনেতা এবং অভিনেত্রীর জনপ্রিয়তাও শীর্ষে পৌঁছেছিল। বিশেষ করে মিঠায় ওরফে সৌমিতৃষার। এবার দেবের সাথে জুটি বাঁধতে চলেছে অভিনেত্রী।
এবার বদলে যাবে আদিপুরুষের বিতর্কিত সংলাপ। এমনটাই জানালেন মনোজ মুনতাশি। তিনি জানালেন এই ছবির বিতর্কিত সংলাপগুলো খুব দ্রুত পরিবর্তন করা হবে। খুব শীঘ্রই তা সংশোধন করে ফেলা হবে। এবং নতুন করে তা চলচ্চিত্রে অন্তর্ভুক্ত করা হবে।
বলিউডে অনেকেই স্টার কিড হওয়ার সুবাদে নিজেদের বড় তারকা হিসেবে প্রতিষ্ঠা করেন। এমন কথা হামেশাই শোনা যায়। যে স্টার কিড হওয়া হল ভাগ্যের ব্যাপার। কিন্তু এই কথাটার গুরুত্ব কতটা? সত্যিই কি স্টার কিডদের ভাগ্য এতটাই মসৃণ হয়? এই নিয়ে বহু বিতর্ক রয়েছে। কিন্তু টলিউড হোক বা বলিউড এমন অনেক উদাহরন রয়েছে। যারা তারকা সন্তান হয়েও কিংবা তারকা পরিবার থেকে উঠে এসেও এখনও পর্যন্ত সাফল্যের ধারে কাছে আসতে পারেনি।
অভিনেত্রী সামান্থা বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত ছিলেন বহুকাল ধরে সে কথা প্রায় অনেকেই জানেন না। তবে এই বিরল রোগের কবলে পরেও কখনও তিনি বিশ্রাম নেন নি। তার পেশাতে তিনি অনড় ছিলেন। তবে এই বিষয়ে সামান্থাকে খুব একটা মুখ খুলতে দেখা যায় নি।
বলিউডের বেশ চর্চিত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। শুধু মাত্র তার অভিনয়ের জন্য নয় তার ব্যাক্তিগত জীবনের জন্যও বেশ চর্চিত তিনি। তার স্ত্রীকে নিয়ে তার সমস্যার শেষ নেই। তাই অবশেষে বিচ্ছেদকে বেছে নিল তারা। তবে এখনও পুরোপুরি বিচ্ছেদ হয়নি তাদের মধ্যে। এরই মধ্যে তার স্ত্রী আলিয়ার জীবনে নতুন পুরুষের আগমন ঘটেছে। এবার নওয়াজের সাথেও নতুন পুরুষের নাম জড়াল।
বলিউডের এককালীন জনপ্রিয় অভিনেত্রী টুইঙ্কল খান্না এই মুহূর্তে কলেজ পড়ুয়া । হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে তিনি এই মুহূর্তে আবার পড়াশোনা করতে শুরু করেছ। বর্তমানে লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তবে অভিনয় জগতে না থাকলেও বরাবরই নিজের ব্যাক্তিগত জীবন সম্পর্কে সামাজিক মাধ্যমে তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।
বেশ কিছু সময় ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল প্রভু দেবা নাকি বাবা হতে চলেছেন। কোরিওগ্রাফার ওরফে অভিনেতা তথা পরিচালক প্রভু দেবার ঘটনা মোটেও রটনা নয়। তার সত্যতা প্রকাশ্যে এলো। সেই কথা এবার অভিনেতা নিজের মুখে স্বীকার করলেন। তিনি জানালেন তিনি সত্যি কন্যা সন্তানের বাবা হতে চলেছেন। ৫০ বছরে আবার বাবা হলেন তিনি।