Star kid: পরিবারের সবাই নামী তারকা, ফিল্মি পরিবার থেকে এসেও অসফল এই অভিনেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডে অনেকেই স্টার কিড হওয়ার সুবাদে নিজেদের বড় তারকা হিসেবে প্রতিষ্ঠা করেন। এমন কথা হামেশাই শোনা যায়। যে স্টার কিড হওয়া হল ভাগ্যের ব্যাপার। কিন্তু এই কথাটার গুরুত্ব কতটা? সত্যিই কি স্টার কিডদের ভাগ্য এতটাই মসৃণ হয়? এই নিয়ে বহু বিতর্ক রয়েছে। কিন্তু টলিউড হোক বা বলিউড এমন অনেক উদাহরন রয়েছে। যারা তারকা সন্তান হয়েও কিংবা তারকা পরিবার থেকে উঠে এসেও এখনও পর্যন্ত সাফল্যের ধারে কাছে আসতে পারেনি।

আরও পড়ুনঃ গুঞ্জন রটেছিল মা হচ্ছেন ইমন! অবশেষে নিজের মুখেই সত্যি জানলেন গায়িকা

জিতেন্দ্র বলিউডের অন্যতম এক জনপ্রিয় অভিনেতা। কিন্তু তার ছেলে তুষার কাপুর বাবার জনপ্রিয়তার ধারে কাছেও যেতে পারেননি। এমনকি তার দিদিও বিশাল সফল প্রযোজক একতা কাপুর। তুষার এর আগে বহু সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু তার করা কোন ছবিই দর্শকদের মনে সেরকম প্রভাব ফেলতে পারেনি। এমনকি সেই ছবি গুলি প্রায় অধিকাংশ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।

পরিবারের সবাই নামী তারকা, তবুও সাফল্য তাকে ছুতে পারেনি 
পরিবারের সবাই নামী তারকা, তবুও সাফল্য তাকে ছুতে পারেনি 

তুষারকে তা সত্ত্বেও বহু শোতে অংশ নিতে দেখা গিয়েছিল। সেখানে তার পরিবার সম্পর্কে নানান বিস্ফোরক কথাও তাকে বলতে শোনা গিয়েছিল। তুষার জানান তিনি তার বাবাকে যমের মত ভয় পেত। বাবা হিসেবে জিতেন্দ্র নাকি ভীষণ কড়া ছিল। তাই আর পাচটা বাচ্চাদের মত কখনই তার বাবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না। তবে ভয় পেলেও ভীষণ সম্মান করতেন তিনি তার বাবাকে।

পরিবারের সবাই নামী তারকা, তবুও সাফল্য তাকে ছুতে পারেনি 

পরিবারের সবাই নামী তারকা, তবুও সাফল্য তাকে ছুতে পারেনি 
অভিনয় নিয়ে বাবার থেকে নানান সময়ে নানান টিপসও নিতেন। মুলত বাবাকে দেখেই তার অভিনয়তে আসা। তবে বাবা সুপার ডুপার হিট হলেও। কোন দিনও সেরা অভিনেতা হওয়ার তকমা তার কপালে জোটে নি। এই নিয়ে বহু আক্ষেপ রয়েছে অভিনেতার। তবে কখনও টা প্রকাশ্যে বলেননি তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর