Iman Chakraborty: গুঞ্জন রটেছিল মা হচ্ছেন ইমন! অবশেষে নিজের মুখেই সত্যি জানলেন গায়িকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি একটি পোস্ট সামনে এসেছিল। সেই পোস্ট ঘিরে বেশ চাঞ্ছল্য সৃষ্টি হয়েছিল। যার জেরে জল্পনা উঠেছিল ইমন চক্রবর্তী নাকি মা হতে চলেছেন। যদিও সেই বিষয়ে ইমন মুখ খোলেননি। সেই পোস্টটা দেখেই ভেবে নিয়েছিলেন তার অনুগামীরা যে বোধ হয় মা হতে চলেছেন গায়িকা। তবে প্রথমে মুখ না খুললেও এবার কি তাতে সিলমহর দিলেন ইমন।

আরও পড়ুনঃ চারহাত এক হতে চলেছে বিজয়-তমন্নার! শেষমেশ প্রেমে সিলমোহর দিলেন জুটি?

ইমন বুধবার রাতে আচমকাই একটি পোস্ট করেছিলেন। এবং তাতে তিনি লেখেন “আর বিলম্ব না”! এর পর ওই পোস্টের একটাই মানে বের করে নেন নেটনাগরিকরা। তারা তারপর ওই পোস্ট ঘিরে অজস্র শুভেচ্ছা বার্তা দিতে থাকে। এক ভক্ত লেখেন ” দারুন খবর”, “খুব ভাল হোক তোমার”, “নতুন অতিথি নিয়ে ভাল থাকুন”, অনেকে তো আবার লিখেই বসেন “সুস্থ সন্তানের জন্ম হোক”।

গুঞ্জন রটেছিল মা হচ্ছেন ইমন! এবার গায়িকা মুখ খুললেন 
গুঞ্জন রটেছিল মা হচ্ছেন ইমন! এবার গায়িকা মুখ খুললেন 

যদিও সবার আশাতে জল ঢেলে দিলেন ইমন। গায়িকা সবার এই শুভেচ্ছা বার্তার জবাবে আরও একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন “বন্ধুগণ আমি গানের কথা বলছিলাম। অন্য ভাল কোনও খবর হলে আমরা নিজেরাই জানাব। দয়া করে অন্য কিছু ভাববেন না”। যা দেখে রীতিমত মন ভেঙ্গে যায় অনেক ভক্তদের।

গুঞ্জন রটেছিল মা হচ্ছেন ইমন! এবার গায়িকা মুখ খুললেন 

354488421 853935969492536 1393518328935979146 nএর আগে বহু বছর তার থেকে বয়েসে অনেক ছোট শোভনের সঙ্গে তার বেশ ভালই ঘনিষ্ঠতা ছিল। তাদের সম্পর্ক অনেক দূর এগিয়েছিল। কিন্তু তাদের সেই সম্পর্ক পরিনতি পায় না। বিচ্ছেদ হয়ে যায় তাদের। এর পর নীলাঞ্জনের সঙ্গে তার বিয়ে হয়। এবং তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। তবে ফের একটি বিষয় নিয়ে গুঞ্জন রটেছিল। তা হল প্রাক্তন প্রেমিক শোভনের সঙ্গে নাকি তার ফের ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছে। তার জেরে নাকি ইমনের স্বামির সঙ্গে তার সম্পর্ক ভাঙতে শুরু করেছে। কিন্তু ইমন সেই বিষয়েও মুখ খোলেন। তিনি বলেন এটা পুরোটাই রটনা। সে তার স্বামিকে নিয়ে খুব সুখে রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত