নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছু সময় ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল প্রভু দেবা নাকি বাবা হতে চলেছেন। কোরিওগ্রাফার ওরফে অভিনেতা তথা পরিচালক প্রভু দেবার ঘটনা মোটেও রটনা নয়। তার সত্যতা প্রকাশ্যে এলো। সেই কথা এবার অভিনেতা নিজের মুখে স্বীকার করলেন। তিনি জানালেন তিনি সত্যি কন্যা সন্তানের বাবা হতে চলেছেন। ৫০ বছরে আবার বাবা হলেন তিনি।
আরও পড়ুনঃ পরাণ বন্দ্যোপাধ্যায় কি গুরুতর অসুস্থ? নিজের মুখে জানালেন প্রবীণ অভিনেতা


২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। দ্বিতীয় স্ত্রী হিমানির সঙ্গে এটাই তার প্রথম সন্তান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন সেই সুখবর। তিনি বলেন যে ” হ্যাঁ সত্যি আমি বাবা হয়েছি। এবং আমি ভীষণ আনন্দিত। এবার আমার নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে।” আর সব থেকে আনন্দের বিষয় হল যে এটিই তার পরিবারের প্রথম কন্যা সন্তান।

বেশ কিছু বছর আগে প্রভু দেবাকে নিয়ে বেশ কিছু গুঞ্জন রটেছিল। সেই সময় শোনা গিয়েছিল তার সাথে নাকি তার ফিজিওথেরাপিস্টের সম্পর্ক তৈরি হয়েছে। এমনকি তাঁরা নাকি বিয়েও সেরে ফেলেছেন। তবে প্রভু দেবা এই বিষয় নিয়ে কখনই মুখ খোলেন নি। ফের ২০২০ সালে আরও এক গুঞ্জন তাঁকে নিয়ে শোনা গিয়েছিল তা হল তিনি নাকি ফের প্রেমে পড়েছেন।
৫০ বছর বয়সে ফের সন্তানের জন্ম দিলেন প্রভু দেবা, গুঞ্জন নয় সত্য!
তবে সেই প্রেমিকা আর কেউ নয় তিনি হলেন তার একমাত্র ভাইজি। তার সঙ্গেও নাকি প্রভুর বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি। এরপর শোনা গেল সেই ফিজিওথেরাপিস্টের সাথেই ২০২০ সালে চার হাত এক হয়ে গিয়েছিল তাঁদের। এখন তাঁরা সুখে শান্তিতে চেন্নাইতে সংসার করছেন। তাদেরই কন্যা সন্তান সদ্য পৃথিবীতে আলো দেখেছেন।









