Paran Bandopadhyay: পরাণ বন্দ্যোপাধ্যায় কি গুরুতর অসুস্থ? নিজের মুখে জানালেন প্রবীণ অভিনেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল একটা বিষয়। সেটা হল অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় নাকি গুরুতর অসুস্থ। এমনকি কিছুদিন আগে গুজবও রটেছিল তিনি নাকি মারা গেছেন। তবে তা যে একেবারেই মিথ্যে তা নিজের মুখে বললেন অভিনেতা। আদৌ ঠিক কতটা অসুস্থ তিনি?

আরও পড়ুনঃ যিশুকে সপাটে চড় কষালেন কাজল, কোন অপরাধের শাস্তি পেলেন অভিনেতা?

অভিনেতার সামনে এখন রয়েছে আসন্ন সিনেমা পরিচালক অভিজিৎ সেনের ‘প্রধান’। এমনকি কিছুদিন আগে থেকেই তার রাহুলের সিরিজে কাজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি নাকি অসুস্থ সেই কারণেই তিনি সেই সিরিজ থেকে সরে এসেছেন এমনটা জানা গেছে। তার জন্যই নাকি বন্ধ রয়েছে সেই ছবির শুটিং পরিচালক আরও জানান তিনি যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে তার জন্য অপেক্ষা করবেন তিনি।

পরাণ বন্দ্যোপাধ্যায় কি গুরুতর অসুস্থ? নিজেই জানালেন সত্যিটা
পরাণ বন্দ্যোপাধ্যায় কি গুরুতর অসুস্থ? নিজেই জানালেন সত্যিটা

পরাণ বন্দ্যোপাধ্যায় ৮২ বছরের প্রবীণ অভিনেতা। এখন আর আগের মত সিনেমা করার শক্তি তার নেই তা সে নিজের মুখেই জানিয়েছেন। সদ্য তিনি অয়ন চক্রবর্তীর ‘নিখোঁজ’ সিরিজের কাজ শেষ করেছেন। কিন্তু এই মুহূর্তে একের পর এক ছবির শুটিং তিনি বাতিল করছেন। যার জেরে সাধারণ মানুষদের মনে কার্যতই প্রশ্ন জাগছে ঠিক কতটা অসুস্থ তিনি? তিনি কি গুরুতর অসুস্থ?

পরাণ বন্দ্যোপাধ্যায় কি গুরুতর অসুস্থ? নিজেই জানালেন সত্যিটা

পরাণ বন্দ্যোপাধ্যায় কি গুরুতর অসুস্থ? নিজেই জানালেন সত্যিটা
পরাণ বন্দ্যোপাধ্যায় কি গুরুতর অসুস্থ? নিজেই জানালেন সত্যিটা

এবার বাধ্য হয়ে মুখ খুললেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তার অসুস্থতার সমস্ত খবরই নাকি ভুয়ো এমনটাই জানানো হল অভিনেতার তরফ থেকে। অভিনেতা জানান তার শরীর খারাপ নিয়ে ভুলভাল তথ্য ছড়ানো হচ্ছে। তিনি অতটা অসুস্থ নয় যতটা বলা হচ্ছে। তার শুধুমাত্র সর্দি এবং হালকা কাশি হয়েছে। তার ডাক্তার তাঁকে গলায় আরাম দিতে বলায় তিনি শুটিং থেকে বিরতি নিয়েছেন। তাই তিনি সংলাপ ঠিক করে বলতে না পারলে শুটিং করে লাভ কিছু হবে না সেই জন্যই বিরতি নেওয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর