নজরবন্দি ব্যুরোঃ বেশ কয়েকদিন আগে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল তার জীবনের ব্যাক্তিগত ঝড়ের কথা সমাজমাধ্যমে জানিয়েছিলেন। সকল কে জানান তিনি আর সমাজ মাধ্যমে সময় কাটাতে চান না। তার বিরতি নেওয়ার সময় এসে গিয়েছে। যদি তা আদতে সত্য নয় যা কাজলের পরবর্তী প্রকল্পের প্রচার কৌশল ছিল।
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৩ জুন, জানুন আজকের দিনের নানা উল্লেখযোগ্য ঘটনা


এবার ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজে পদার্পণ করতে চলেছে কাজল। সেই ক্রমপ্রকাশ্য ওয়েব সিরিজের নাম ‘দ্য ট্রায়াল’। এই ওয়েব সিরিজে কাজলের সাথে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা যিশুকে। এখানে যিশু এবং কাজল কে একে ওপরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। এই দাম্পত্য জীবনের অশান্তির জেরেই যিশুকে সপাটে চড় কষালেন কাজল।
এই ঘটনায় দর্শকের পাশাপাশি অবাক হয়েছেন খোদ যিশু সেনগুপ্তও। তিনি বিস্মিত হয়ে পড়েছিলেন এটা ভেবে যে ঠিক কোন অপরাধের শাস্তি পেলেন তিনি। এই দৃশ্যর মধ্য দিয়েই ‘দ্য ট্রায়াল’ সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে এলো। কিন্তু কেন উঠল দাম্পত্য জীবনের এই ঝড়? আসলে পর্দার স্বামীর কুকাজ তার স্ত্রীর কাছে ফাঁস হয়েযায় তা স্বামী টেরও পায় না।
যিশুকে সপাটে চড় কষালেন কাজল, কারণ কি?
যার কারণে তোলপাড় হয়ে যায় তাঁদের গোছানো সংসার। এমনকি তাঁদের সংসারে তাঁদের সন্তান ও এসে গিয়েছে। তাঁদের সম্পর্কের এহেনু পরিনতির জেরে ভুগতে হচ্ছে তাঁদের বাচ্চাদেরও। এমন কঠিন পরিস্থিতিতেও সংসারের হাল ফেরাতে ঘুরে দাঁড়ালেন কাজল নিজে। নিজের সংসারের সমস্যা মেটাতে পরনে তুলে নিলেন উকিলের পোশাকও। কিন্তু এর পর ঠিক কি ঘটবে? তা দেখা যাবে পরবর্তী ঝলকে?









