Bollywood: ৪৮ বছর বয়েসে ফের কলেজে টুইঙ্কল! পড়াশোনা নিয়ে রীতিমতো ব্যাস্ত অভিনেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের এককালীন জনপ্রিয় অভিনেত্রী টুইঙ্কল খান্না এই মুহূর্তে কলেজ পড়ুয়া । হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে তিনি এই মুহূর্তে আবার পড়াশোনা করতে শুরু করেছ। বর্তমানে লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তবে অভিনয় জগতে না থাকলেও বরাবরই নিজের ব্যাক্তিগত জীবন সম্পর্কে সামাজিক মাধ্যমে তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

আরও পড়ুনঃ আজ দিশা পাটানির জন্মদিন! ৩১এ পদার্পণ অভিনেত্রীর 

সম্প্রতি তিনি তার সামাজিক মাধ্যমের একটি ভিডিও শেয়ার করেন সেখানে তিনি তার কলেজ জীবনের মজা, আনন্দ, বন্ধু বান্ধব, আড্ডা সমস্ত কিছু শেয়ার করেছিলেন। তার সাথে সাথে তিনি ক্যাপশনে লিখেছেন “ আমার পঞ্চাশ বছর বয়সে আবার বিশ্ববিদ্যালয়ের ফিরে যাবার অভিজ্ঞতা ঠিক কী রকম? তা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই।  নিজেকে নিয়ে নানা প্রশ্ন এসেছে আমার মনের মধ্যে, তাও ন’মাস ক্লাস করে এখন আমি মাস্টার্সের দোর গোরায় এসে পৌঁছেছি।

৪৮ বছর বয়েসে ফের কলেজে টুইঙ্কল! মাস্টার্স করছেন
৪৮ বছর বয়েসে ফের কলেজে টুইঙ্কল! মাস্টার্স করছেন

সেই হাজার হাজার কাপ কফি খেয়ে ক্লাসের লেকচারে মনোযোগ দেওয়া থেকে শুরু করে পরীক্ষা, নম্বর এগুলি নিয়ে ভাবা আমার রোজের কাজ হয়ে দাঁড়াবে তা কি কেউ কখনও ভাবতে পেরেছিল? মাঝে মাঝে আমি ভাবি অন্য কিছু করলে হয়তো হত। কিন্তু ফের অন্য সময় মনে হয় আমার কাছে এই সমস্ত নতুন অভিজ্ঞতা যেমন আমার বিশ্ববিদ্যালয়ের সমস্ত বন্ধু বান্ধব, তাদের সঙ্গে কাটানো সময়, আমাদের এই মহিলা বাহিনীর লাঞ্চ ব্রেকে হাসি-ঠাট্টা এগুলো কিছুই হত না ফলে আমি এগুলো মিস করতাম।

৪৮ বছর বয়েসে ফের কলেজে টুইঙ্কল! মাস্টার্স করছেন

৪৮ বছর বয়েসে ফের কলেজে টুইঙ্কল! মাস্টার্স করছেনটুইঙ্কলের উপলব্ধি, করেন ‘বয়স একটা সংখ্যা মাত্র। টানটান ত্বক, মেদহীন পেট, অফুরন্ত এনার্জি— আর কী কী হারিয়েছে সেই হিসেব না করে বরং এই বয়সে এসে কী কী পেলেন সেটাই দেখা উচিত সকলের।  বয়স বেড়ে যাওয়া মানেই জীবন থেকে সব বাদ সেটা না ভেবে বরং ভাল স্মৃতি, অভিজ্ঞতা পরিমাণ বাড়ল সেটা ভাবাই ভাল সকলের পক্ষে। আপনি আমার সঙ্গে সহমত? নাকি নয়?’ প্রশ্নবান ছোড়েন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন