নজরবন্দি ব্যুরোঃ আদৃত এবং সৌমিতৃষা কুণ্ডু এই জুটি মিঠাইয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। তাদের এই ধারবাহিক দাপিয়ে রাজ করেছিল প্রায় দু থেকে আড়াই বছর। তাদের এই রসায়ন যেমন দর্শকরা এতটা পছন্দ করেছিল। তেমনই এই ধারবাহিকের মাধ্যমে দুই অভিনেতা এবং অভিনেত্রীর জনপ্রিয়তাও শীর্ষে পৌঁছেছিল। বিশেষ করে মিঠায় ওরফে সৌমিতৃষার। এবার দেবের সাথে জুটি বাঁধতে চলেছে অভিনেত্রী।
আরও পড়ুনঃ বিতর্ক থেকে দূরে থাকতে চাইছেন আদিপুরুষ এর জানকী! কী পথ বেছে নিলেন?


একে একে বহু অভিনেত্রীরা ছোটপর্দা থেকে বড় পর্দায় পদার্পণ করছেন। সেই তালিকায় রয়েছে ইশা সাহা থেকে শুরু করে শ্বেতা, দেবচন্দ্রিমা এমনকি সৌমিতৃষা। এবার দেবের পরবর্তী ছবি প্রধানে সৌমিতৃষাকে দেবের বিপরীতেই দেখা যাবে। তবে একসাথে তাদের কে কেমন লাগবে? এই প্রশ্ন বহু দর্শকদের মনেই ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে। সম্প্রতি অপেক্ষার শেষ হল।

নতুন জুটিকে একসঙ্গে দেখতে পেল দর্শকরা। আদৃত সৌমিতৃষার জুটির মত দেব সৌমিতৃষার জুটিকেও বেশ পছন্দ করেছে দর্শকেরা। যদিও এর আগে বহুবার একসঙ্গে দেখা গিয়েছিল তাদেরকে। বিভিন্ন শোতে তাদের একসঙ্গে ছবিও রয়েছে। তা দেখেই আপাতত তৃপ্তি মেটাচ্ছে অনুরাগীরা।
নতুন জুটি দেব-সৌমিতৃষার রসায়নে মজল মিঠাই ভক্তরা, প্রকাশ্যে এলো ছবি!
একসঙ্গে এই জুটিকে বেশ সুন্দরই লাগছে। এই মিষ্টি কাপলকে এবার পর্দায় দেখার অপেক্ষায় দর্শকেরা। তবে এই আনন্দের মাঝেও একাধিক কটু কথা শোনা যাচ্ছে সৌমিতৃষাকে নিয়ে। এর আগে একটি মন্তব্য ঘিরে ঝড় উঠেছিল। সৌমিতৃষা নাকি দেবের সাথে ভালো সম্পর্ক থাকার দরুন কাজ পেয়েছে। তা নিয়ে আগেই মুখ খুলেছিলেন অভিনেত্রী।









