মিঠাই শেষ হয়েছে বেশ কিছুমাস হয়ে গিয়েছে। মিঠাই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা সৌমিতৃষা কুণ্ডু তার পরেই ‘প্রধান’ সিনেমাতে অভিনয় করার জন্য ডাক পান। দেবের বিপরীতে দেখা যাবে তাকে। কিন্তু সময় যত এগোচ্ছে একের পর এক নয়া তথ্য সামনে আসছে। এবার ফাঁস হল এক গোপন তথ্য।
রাজ চক্রবর্তী নিয়ে চলে আসছে তার প্রথম ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এই ওয়েব সিরিজেই পরাণ বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ ভুমিকায় দেখা যাবে। সেই ওয়েব সিরিজেরই ট্রেলার লঞ্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল সম্প্রতি। বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে হাজির হয়েছিল ‘আবার প্রলয়’ এর একাধিক তারকা। সেখানেই রাজের করা এক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে পড়লে প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়।
শাহরুখ খানের কোন গড ফাদার ছিল না। তবে ছোট থেকে তার স্বপ্ন ছিল তিনি অভিনেতা হবেন। কত জনই বা জানেন এত স্ট্রাগেলের পর আজকে তিনি সকলের বাদশা। ৫৭ বছরে এসেও তিনি পাঠান, জওয়ানের মত ছবি করে তিনি দর্শকদের মন জয় করছেন।
সদ্য ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নবনীতা তার স্বামী জিতু কামালের সাথে বিচ্ছেদের ঘোষণা করেন নিজের সামাজিক মাধ্যমে। যার জেরে বেশ কিছু সপ্তাহ জুড়ে তারা খবরের শিরোনামে। নানান বিতর্ক জুড়ে রয়েছে তাদের দুজনকে ঘিরে। তবে এরই মাঝে অভিনেত্রীকে নিয়ে একটি নতুন খবর সামনে এল।
বলিউডের বহু অভিনেতা রয়েছে যারা সাফল্যের সিঁড়িতে ওঠার আগেই তাদের ব্যাক্তিগত জীবনের বিবাদের জেরে নানান রকম বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই তালিকায় রয়েছে শক্তি কপূর থেকে শুরু করে বিবেক ওবেরয়, ফারদিন খানের মত একাধিক অভিনেতা। যার কারনে তারা সাফল্যের খুব কাছে এসেও শেষমেশ আর সাফল্যের সিঁড়িতে উতরাতে পারেনি।
তেলুগু ছবির জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তার স্ত্রী নম্রতা শিরোদকরও জনপ্রিয় অভিনেত্রী। তাদেরই একমাত্র কন্যা সিতারা। মাত্র ১১ বছর বয়েস তার। এখনও অভিনয় জগতে পা রাখেননি তিনি। তবে মডেলিং এর কাজ শুরু হয়েছে তার। নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্ক্যোয়ারের বিলবোর্ডে জনপ্রিয় মুখ তিনি। যার পারিশ্রমিক শুনলে চমকে যেতে হয়।