নজরবন্দি ব্যুরোঃ সদ্য ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নবনীতা তার স্বামী জিতু কামালের সাথে বিচ্ছেদের ঘোষণা করেন নিজের সামাজিক মাধ্যমে। যার জেরে বেশ কিছু সপ্তাহ জুড়ে তারা খবরের শিরোনামে। নানান বিতর্ক জুড়ে রয়েছে তাদের দুজনকে ঘিরে। তবে এরই মাঝে অভিনেত্রীকে নিয়ে একটি নতুন খবর সামনে এল।
আরও পড়ুনঃ সুশান্ত কাণ্ডে নয়া মোড়, অবশেষে স্বস্তি পেলেন রিয়া


এই মুহূর্তে জিতু তার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। যার জন্য বিদেশে পাড়ি দিয়েছেন তিনি। অন্যদিনে নবনীতা তার নতুন সিরিয়ালের শুটিং নিয়ে ব্যস্ত। কিন্তু বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি এবারে বড়পর্দায় কাজ করতে চাইছেন। সেই জল্পনা আরও জোরাল হয় কাল প্রযোজক রানা সরকারের একটি পোস্ট ঘিরে।
প্রযোজক তার নিজের নিজের সামজিক মাধ্যম থেকে একটি ছবি পোস্ট করেন। ছবিটিকে রানা এবং নবনীতা একসঙ্গে ধরা পড়েছেন। সেই ছবি নেটিজেনদের সামনে আসতেই একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মনে। তবে কি এবার অন্যান্য ছোটপর্দার নায়িকাদের মত নবনীতারও বড়পর্দায় হাতেখড়ি হতে চলেছে?
বিচ্ছেদের পরেই শিকে ছিঁড়ল নবনীতার! কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?



যদিও এই প্রসঙ্গে অভিনেত্রী কিছু জানাননি এখনও অবধি। তবে তথ্য অনুযায়ী প্রযোজক অভিনেত্রীর সঙ্গে বড়পর্দায় কাজ করার কথা ভেবেছেন। কিন্তু এখনও কিছু চূড়ান্ত করা হয়নি। সমস্ত কথাই প্রাথমিক স্তরে রয়েছে।







