নজরবন্দি ব্যুরোঃ বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর জন্য বারবার দায়ী করা হয়েছিল তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। যার জেরে অভিনেত্রীকে হাজত বাস পর্যন্ত করতে হয়েছিল। আদালতে দিতে হচ্ছিল বারবার হাজিরা। তবে এবার সুশান্ত মৃত্যু কাণ্ডে নয়া মোড়। যার জেরে অবশেষে স্বস্তি পেলেন রিয়া।
আরও পড়ুনঃ গ্রেফতার আমেরিকার বিখ্যাত সুপার মডেল জিজি, ব্যাগ থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি গাঁজা
মাদক কাণ্ডে অভিযুক্ত রিয়ার গ্রেপ্তারের পর তাকে বম্বে হাই কোর্ট জামিন দিয়েছিল। এবার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে নারাজ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এর আগে ২০২০ সালে রিয়ার জামিন নিয়ে বিরোধিতা করেছিলেন সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন। তবে এবার তা প্রত্যাহার করা হল সিবিআইয়ের তরফে থেকে।

২০২০ সালে মৃত্যু হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। ১৪ জুন অভিনেতার বান্দ্রার ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই সময় সুশান্তের পরিবারের তরফ থেকে রিয়ার দিকে অভিযোগের তীর তোলা হয়। রিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন।
সুশান্ত কাণ্ডে নয়া মোড়, মুক্তি পেলেন অভিনেতার প্রাক্তন প্রেমিক
সুশান্তের মৃত্যুর কিছুদিন পরেই ৮ই সেপ্টেম্বর রিয়া এবং তার ভাইকে গ্রেপ্তার করেন পুলিশ। তবে সেই সময় এক লক্ষ টাকার বন্ডের বিনিময় তিনি জেল থেকে ছাড়া পেয়ে যায়। তবে তার পর বেশ কিছু বছর তিনি অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন। তবে এখন তিনি স্বাভাবিক ছন্দে ফিরেছেন। সম্প্রতি তাকে রোডিস’-এ মেন্টরের ভূমিকায় দেখা যাচ্ছে।



