Paran Bandopadhyay: “আসলে কি জানেন তো? বয়স হয়েছে বলে সবাই ধরেই নিয়েছে এ তো অসুস্থ হবেই”, ক্ষুব্ধ পরাণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ চক্রবর্তী নিয়ে চলে আসছে তার প্রথম ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এই ওয়েব সিরিজেই পরাণ বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ ভুমিকায় দেখা যাবে। সেই ওয়েব সিরিজেরই ট্রেলার লঞ্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল সম্প্রতি। বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে হাজির হয়েছিল ‘আবার প্রলয়’ এর একাধিক তারকা। সেখানেই রাজের করা এক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে পড়লে প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ প্রথম কাজেই সমালোচনার মুখে বাদশা-কন্যা, গায়ের রঙ নিয়ে কটাক্ষ নেটিজেনদের!

পরাণ বন্দ্যোপাধ্যায়ের বর্তমান বয়েস ৮২ বছর। তবে বয়েস যে শুধুমাত্র একটি সংখ্যা বারবার তিনি তা প্রমান করেন। এই বয়েসে এসেও জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু তিনি বয়েসটিকে শুধু মাত্র একটি সংখ্যা মারলেও আর পাঁচজন সেটি মানতে নারাজ। আর এতেই আপত্তি পরাণ বন্দ্যোপাধ্যায়ের।

1640223456 paranসেদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে পরিচালক রাজ জানান পরাণ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। তিনি এততাই অসুস্থ যে তাকে রীতিমত জোর করে এই অনুষ্ঠানে হাজির করা হয়েছে। এমনকি রাজ এও বলেন তিনি এই অনুষ্ঠানে খুব বেশিক্ষণ থাকতে পারবেন না। কিছুক্ষন থেকেই বাড়ি ফিরে যাবেন তিনি। এর পরেই মঞ্চে আগমন হয় পরাণ বন্দ্যোপাধ্যায়ের।

আসলে কি জানেন তো? আবেগঘন অভিনেতা 

78699369

মঞ্চে উঠেই মাইক হাতে অভিনেতা বলতে শুরু করেন “রাজ একটা বিরাট গুল দিয়েছে।” কী ‘গুল’? এরপর প্রবীণ অভিনেতাকে বলতে শোনা যায় “আমার সাউন্ডবক্সটা উড়ে গিয়েছিল। কিন্তু রটে গেল আমি নাকি হাসপাতালে। গুরুতর অসুস্থ। সবাই ফোন করছে। জিজ্ঞসা করছে। আমি তাঁদের বলছি, ‘যিনি এই কথাটা রটিয়েছেন তাঁর বাবাকে বোধহয় নিয়ে যাচ্ছিলেন হাসপাতালে। আমায় বেশি ভালবাসেন, তাই আমার নামটা নিয়ে ফেলেছেন।’ আমি শুটিং করছি পুরোদমে। ভাল আছি।” “আসলে কি জানেন তো? বয়স হয়েছে বলে সবাই ধরেই নিয়েছে এ তো অসুস্থ হবেই।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত