নজরবন্দি ব্যুরোঃ সদ্য বলিউডে পা রাখার পথে বাদশা কন্যা সুহানা খান। তার ছবি এখনও মুক্তি পেতে বেশ কিছুটা দেরি রয়েছে। কিন্তু সিনেমা জগতে আসার আগেই বেশ কিছু সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে শাহরুখ কন্যা। তার মধ্যে রয়েছে এক জনপ্রিয় আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থা। যেখানে তার কাজ সামনে আসতেই সমালোচনার মুখে সুহানা।
আরও পড়ুনঃ শনির প্রকোপে আর্থিক কষ্ট রয়েছে বেশ কিছু রাশির, জানুন আজকের রাশিফল


সম্প্রতি সুহানা খানকে আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার লিপস্টিকের বিজ্ঞাপনে দেখা গেছে। যেখানে তার ঠোঁটে ছিল টকটকে লাল রঙ। তবে গায়ের রঙের সাথে বাস্তবের কোন মিল নেই। তার গায়ের রঙ বাস্তবে শ্যামলা হলেও। বিজ্ঞাপনে তাকে দেখানো হয়েছে টুকটুকে ফর্সা স্কিন টোনে। ওই বিজ্ঞাপনে সুহানা এই বেশে চিৎকার করার ভঙ্গি করছেন।
এই বিজ্ঞাপন দর্শকদের সামনে আসা মাত্রই একাধিক নিন্দার ঝড় বয়ে এসেছে সুহানা এবং ওই নামী বিজ্ঞাপন সংস্থার বিরুদ্ধে। অনেক নেটিজেনদের কথায় ‘‘সুহানা খান আসলে কালার কারেক্টেড প্রো ম্যাক্স।’’ অনেকের কথায় ‘অনায়াসেই সুহানার নিজস্ব স্কিন টোন ব্যবহার করা যেত। অন্য কোনও শেডের লিপস্টিক পরানো যেত ওঁকে। কোনও আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছ থেকে তো এমনটাই আশা করা উচিত, তাই না?’’‘‘ওঁর গায়ের রং ফর্সা করার কী দরকার?’’
প্রথম কাজেই সমালোচনার মুখে বাদশা-কন্যা, ‘ওঁর গায়ের রং ফর্সা করার কী দরকার?’



তবে এইসব ব্যাপারে সুহানা খুব একটা মাথা না ঘামিয়ে নিজের লক্ষে এগিয়ে যাচ্ছেন। খুব শীঘ্রই ‘দি আর্চিজ’ ছবির মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটবে। এছাড়াও বেশ কিছু ছবি এবং ওয়েব সিরিজের কথা চলছে সুহানাকে নিয়ে। আপাতত নিজের কাজ দিয়েই সমাজের চোখে নিজেকে মেলে ধরতে চান এই স্টার কিড।







