নজরবন্দি ব্যুরোঃ শাহরুখ খানের কোন গড ফাদার ছিল না। তবে ছোট থেকে তার স্বপ্ন ছিল তিনি অভিনেতা হবেন। কত জনই বা জানেন এত স্ট্রাগেলের পর আজকে তিনি সকলের বাদশা। ৫৭ বছরে এসেও তিনি পাঠান, জওয়ানের মত ছবি করে তিনি দর্শকদের মন জয় করছেন।
আরও পড়ুনঃ অবশেষে চাঁদের দেশে ঢুকে পড়েছে চন্দ্রযান, আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা


এক সময় শাহরুখ খানকে একটি কাজের জন্য মাসের পর মাস ঘুরতে হত। বহু ধারাবাহিক থেকে শুরু করে বিভিন্ন থিয়েটারে একটা ছোট রোল পাওয়ার জন্যও তিনি হন্যে হয়ে ঘুরতেন। বহুজন তাকে কাজের জন্য ডাকতেন। কিন্তু শেষমেশ আর তাকে কাজ দিতেন না। একবার বা দুবার নয় পর পর বহুবার তার মন ভেঙ্গে গিয়েছিল তাদের এই ব্যবহারে। তবে অভিনেতা হওয়ার অদম্য ইচ্ছে তার মধ্যে থেকে কখনও মরে নি।

কিছু তাই নয় এখনও বেশ কিছু সাক্ষাৎকারে শাহরুখ খান তার তিক্ত অভিজ্ঞতার কথা সকলের সাথে শেয়ার করে। মেহমুদদের সঙ্গে শাহরুখ খানদের খুব ভাল সম্পর্ক ছিল। তাই একবার মেহমুদের ছেলের ক্যামেরা থাকায় আনন্দ করে শাহরুখ তার নিজের ভিডিও করে দিতে বলছিলেন।


‘আপনি খুব খারাপ দেখতে, অভিনেতা কোনও দিন হতে পারবেন না’ আজ সে সকলের বাদশা

এরপরেই মন ভেঙ্গে যায় শাহরুখ খানের। তিনি সেই সময় শাহরুখ খানের মাকে বলেছিলেন আপনার ছেলে খুব সুন্দর নাচে, অভিনয় করে কিন্তু আপনার ছেলেকে দেখতে খুব খারাপ। তাই সে চাইলেও কোনদিনও অভিনেতা হতে পারবে না। আর নায়ক তো দূরের কথা।







