Tollywood: দেব নয়, সৌমিতৃষাকে নায়িকা হিসেবে নির্বাচন করেছিলেন রুক্মিণী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মিঠাই শেষ হয়েছে বেশ কিছুমাস হয়ে গিয়েছে। মিঠাই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা সৌমিতৃষা কুণ্ডু তার পরেই ‘প্রধান’ সিনেমাতে অভিনয় করার জন্য ডাক পান। দেবের বিপরীতে দেখা যাবে তাকে। কিন্তু সময় যত এগোচ্ছে একের পর এক নয়া তথ্য সামনে আসছে। এবার ফাঁস হল এক গোপন তথ্য।

আরও পড়ুনঃ সোহিনীর সঙ্গে তুমুল বিবাদ! যার জেরে তৃণাকে কাজ দিতে ভয় পাচ্ছেন প্রযোজক-পরিচালকেরা?

‘প্রধান’ সিনেমাতে সৌমিতৃষাকে নেওয়ার আগে নাকি অভিনেত্রীকে দেবের বিপরীতে আরও একটি ছবিতে কাজ করার জন্য অফার দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় মিঠাই ধারাবাহিক চলছিল। ফলে স্বাভাবিক ভাবেই সেই সময় তিনি সেই ছবিতে কাজ করতে পারেন না।

768 512 15046051 1085 15046051 1650254776247

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রুক্মিণী এমনটাই দাবী করেন। বাঘাযতীনে নাকি অভিনেত্রীকে দেবের নায়িকা হিসেবে রুক্মিণী দেখতে চেয়েছিলেন। কারন রুক্মিণীর ব্যাক্তিগতভাবে সৌমিতৃষাকে খুব পছন্দ করে। তাই বাঘাযতীনে না হলেও পরবর্তী সিনেমাতে সৌমিতৃষাকে নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছিলেন দেব-রুক্মিণী।

দেব নয়, সৌমিতৃষাকে কাজের সুযোগ দিয়েছিলেন রুক্মিণী

devaskedmithaiassuperduperstar 18042022001953 1804f 1650221393 1072

যেমন কথা তেমন কাজ। সেই মত প্রধান ছবিতে সৌমিতৃষাকে কাজের সুযোগ দেন দেব। ইতিমধ্যে সৌমিতৃষা এবং তার স্বপ্নের নায়ক দেব প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। ছবির শুটিংও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দর্শকমহলও তা নিয়ে বেশ উৎসাহিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত