নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই সামনে এসেছিল ‘মাতঙ্গী’র সেটে অভিনেত্রী তৃণা সাহা এবং সোহিনী সরকারের বিবাদের ঘটনা। যার জেরে অভিনেত্রী শুটিং ফ্লোর ছেড়ে চলে এসেছিলেন। বিবাদের কারন ছিল সোহিনী প্রযোজনা সংস্থার তরফ থেকে বেশ কিছু সুযোগ সুবিধা পাচ্ছিল যেগুলো তৃণাকে দেওয়া হচ্ছিল না। কিন্তু এর পরেও অন্য কাজের ক্ষেত্রে তৃণাকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়।
আরও পড়ুনঃ দু’দিনের ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন আদিবাসি দিবসের অনুষ্ঠানে
‘মাতঙ্গী’ ওয়েব সিরিজে কাজ করা ছাড়াও বেশ কিছু অন্য সিরিজ এবং ছবির কাজ অভিনেত্রীর হাতে ছিল। অরিন্দম শীলের ‘ইস্কাবনের বিবি’ ছবিতে কাজ তার ঝুলিতে রয়েছে। তার সাথে সাথে সৌম্যজিৎ আদকের নতুন ছবিতেও তাকে দেখা যাবে এমনটা শোনা যাচ্ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য সুর।
ক্যামেলিয়া প্রোডাকশনের অন্দরে হওয়া এই ঝামেলার জেরে নাকি অন্যান্য প্রযোজক-পরিচালকেরা তৃণার সঙ্গে কাজ করতে ভয় পাচ্ছেন। কাজে তাদেরকেও একই সমস্যার সম্মুখীন না হতে হয়। যদিও এই প্রসঙ্গে পরে তৃণা ক্ষমা চেয়েছিলেন। কিন্তু আদতে তাতে কোন লাভ হয়নি।
সোহিনীর সঙ্গে তুমুল বিবাদ! কেরিয়ারে লালবাতি অভিনেত্রীর?

তবে এই প্রথম নয়। এর আগে একাধিকবার একাধিক সেটে তৃণার ব্যাবহারে ক্ষুব্ধ হয়েছিলেন অনেকেই। ‘মাতঙ্গী’র সেটের মত ‘গভীর জলের ফিশ’ এর সেতেও একাধিকবার তৃণা নাকি তার মেজাজ হারিয়েছিলেন। এই মুহূর্তে ‘গভীর জলের ফিশ ২’ তৈরির পরিকল্পনা করছেন নির্মাতারা। তবে এইবারে হয়ত তৃণাকে আর নাও দেখা যেতে পারে।



