নজরবন্দি ব্যুরোঃ তেলুগু ছবির জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তার স্ত্রী নম্রতা শিরোদকরও জনপ্রিয় অভিনেত্রী। তাদেরই একমাত্র কন্যা সিতারা। মাত্র ১১ বছর বয়েস তার। এখনও অভিনয় জগতে পা রাখেননি তিনি। তবে মডেলিং এর কাজ শুরু হয়েছে তার। নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্ক্যোয়ারের বিলবোর্ডে জনপ্রিয় মুখ তিনি। যার পারিশ্রমিক শুনলে চমকে যেতে হয়।
আরও পড়ুনঃ বিক্রমের জায়গায় বসল রণবীরের মুখ! তথাগতর ছবির পোস্টার নিয়ে বিতর্ক তুঙ্গে


তথ্য অনুযায়ী সিতারাকে ওই বিজ্ঞাপন সংস্থা নাকি পারিশ্রমিক হিসেবে দিয়েছে নগদ এক কোটি টাকা। মেয়ের এই এত বড় সাফল্যের কথা টুইট করে সবার সাথে ভাগ করে নিয়েছেন মহেশ বাবু। সেই টাইম স্কোয়ারে সবার নজর ছিল ১১র কন্যা সিতারার দিকেই। শাড়ি, গয়না পড়ে সকলের নজর কেড়েছেন তিনি।

এর আগে ৪ জুলাই স্বাধীনতা দিবসের দিন টাইম স্ক্যোয়ারের বিলবোর্ডে দেখা যায় সিতারাকে। আর সবচেয়ে বড় খবর হল সিতারাই প্রথম যিনি মাত্র ১১ বছর বয়েসে টাইম স্কোয়্যারের জায়গা করে নিয়েছেন। মহেশ বাবু সেই ছবি শেয়ার করে লেখেন ‘‘তুমি টাইম স্কোয়্যারের ঔজ্জ্বল্য বাড়িয়েছ। এই ভাবেই নিজের দীপ্তি ছড়াতে থাকো।’’
মাত্র ১১ বছরেই টাইম স্কোয়্যারে বিজ্ঞাপন, ছবি শেয়ার করে আবেগপ্রবন মহেশবাবু
সিতারা ১১ বছরের হলেও কিংবা বিনোদন জগতে এখনও পা না রাখলেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। ইনস্টাগ্রামে তার অনুসরণকারীর সংখ্যা প্রায় ১.৩ মিলিয়ন! তিনি সামাজিক মাধ্যমে খুব সক্রিয়। নিয়মিত ছবি বা রীল পোস্ট করতে থাকেন। তবে টাইম স্কোয়ারের ব্যাপারে তিনি এখনও কোন পোস্ট করেননি।









