অবসরের সিদ্ধান্তে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও এই প্রশ্ন করা হয়। তিনি বলেন, "আমি হয়তো থাকব না। কিন্তু বিচারব্যবস্থায় আস্থা রাখতেই হবে। কোর্টে আরও অন্যান্য বিচারপতিরা আছেন। তাঁরা নিশ্চয় সঠিক রায়ই দেবেন। আমি আশা করা ছাড়া আর কী বা করতে পারি!"
নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি-র হাতে গ্রেফতার স্কুল সার্ভিস কমিশনের (SSC) পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানের স্ত্রী জাসমিন খাতুন। আগামী ৪ ঠা মার্চ পর্যন্ত জাসমিন খাতুনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বাঁকুড়া জেলা আদালত।
সোমবার শীর্ষ আদালতে রয়েছে শুনানি। মনে করা হচ্ছে, অবশেষে আইনি জট কাটতে চলেছে। এরপরই নিয়োগ হবে ১১ হাজার ৭৬৫ শূন্যপদে (Joining letters to 11,765 teachers)। প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেওয়ার ছাড়পত্র নিয়ে আশাবাদী।
প্রসঙ্গত, আগেই দেবরাজ চক্রবর্তী ও বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। উদ্ধার হয় বেশ কিছু নথি। উদ্ধারকৃত সেই সব নথির বিষয়েই তাঁদের এদিন জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।
রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে যখন যথেষ্ট শোরগোল চলছে তখন আজ সকাল থেকে কলকাতা শহরের একাধিক জায়গায় হানা দিলেন এজেন্সির গোয়েন্দারা। প্রথমে নিউটাউনের বলাকা আবাসনে প্রসন্ন রায়ের দু'টি ফ্ল্যাট, আইডিয়াল টাওয়ারে প্রসন্নের আরও একটি ফ্ল্যাট এবং নিউটাউনের তাঁর অফিসে পৌঁছে যান তাঁরা। সঙ্গে ছিল সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী।
২০১৬ সালের প্যানেল বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মেধাতালিকা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। এবার ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি।