নজরবন্দি ব্যুরো: নাশকতার ছক! নাকি অন্যকিছু? মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বাঁচল শতাব্দী এক্সপ্রেস। ঝাঁসি ও কারারি স্টেশনের মাঝে একপ্রকার বড়সড় দুর্ঘটনা থেকে এড়াল দ্রুতগতি শতাব্দী এক্সপ্রেস। তবে চালকের তৎপরতা বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল। লাইনে পাথর রেখে দেওয়ায় ঘটতে পারতো বড়সড় দুর্ঘটনা।
আরও পড়ুনঃআবার জানুয়ারিতে বাংলায় শাহ, একুশের আগেই সংগঠনে জোর।
বড় আকারের পাথরে ধাক্কা খেয়ে ইঞ্জিন বা কামরা লাইনচ্যুত হতে পারত। তবে শেষমেশ কোনোরকমে সামলে নেন চালক। পাথরের সঙ্গে ইঞ্জিনে হওয়া শব্দ শুনেই কোনোরকমে ট্রেন থামিয়ে দেন তিনি। ০২০০১ হাবিবগঞ্জ-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস দাতিয়ার দিকে যাচ্ছিল। তখনই ইঞ্জিনের সঙ্গে পাথরের ধাক্কার শব্দ পান চালক।
এরপরই থামিয়ে দেওয়া হয় ট্রেন। লোকো পরীক্ষক, রেলপথ পরীক্ষক সঙ্গে সঙ্গে ঘটনস্থলে ছুটে আসেন। গতকাল সন্ধ্যে সাড়ে ছয়টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। আর তাতেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায় করেছে রেলপুলিশ। আর সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত।
নাশকতার ছক! নাকি অন্যকিছু? মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বাঁচল শতাব্দী এক্সপ্রেস। প্রাথমিক তদন্তে জানাগিয়েছে, লাইনের উপর কিছুটা দূরেই তিনটি বড় পাথর রেখে দিয়েছিল কেউ বা কারা! দুটি পাথরের সঙ্গে ইঞ্জিন ধাক্কা লাগতেই জোরে শব্দ হয়।



