তৃণমূল নেতা শিক্ষক নিয়োগে ‘মাল তুলেছে’, মমতা হল বেগম খালেদা জিয়া! শুভেন্দু উবাচ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল নেতা শিক্ষক নিয়োগে ‘মাল তুলেছে’, আলিপুরদুয়ার থেকে সরাসরি সৌরভ চক্রবর্তীকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। এদিনও মমতা কে বেগম বলেন তিনি। যতদিন তৃণমূলে ছিলেন ততদিন হিন্দু মুসলমান সম্পর্কিত কোন বিতর্কিত মন্তব্য করতেন না শুভেন্দু। কিন্তু এখন সময় বদলেছে। তিনি তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। যোগ দেওয়ার প্রথম দিকটাতে বাম ভোটারদের বারবার বার্তা দিতেন বিজেপি কে সমর্থন করার জন্যে। কিন্তু নরেন্দ্র মোদী হলদিয়ার সভা থেকে বাম – তৃণমূল কে এক আসনে রেখে আক্রমণ শানানোর পর সুর বদলে যায় শুভেন্দু অধিকারীর।

আরও পড়ুনঃ ভোট শেষে একপ্রকার নিশ্চিত লকডাউন, করোনার বেলাগাম গতি বাংলায়! #BreakingNews

প্রধানমন্ত্রীর হলদিয়ার সভার পরবর্তী যত সভা করেছেন শুভেন্দু সেখানে প্রাণপণ চেষ্টা ছিল হিন্দুদের একত্রিত করে সেই ভোট বিজেপির বাক্সে নিয়ে আসা। কিছুটা সফলও হয়েছে শুভেন্দু। একদা যে অভিষেকের পাশে বসে সেলফি তুলতে হাসিমুখে। এখন সেই অভিষেক তোলাবাজ ভাইপো তে রূপান্তরিত হয়েছেন। আর সম্মানীয় দলনেত্রী হয়েছেন মুসলমান তোষণকারী বেগম! এদিনও শুভেন্দুর সেই সুর বজায় থাকল উত্তরবঙ্গের সভায়।

তৃণমূল নেতা শিক্ষক নিয়োগে ‘মাল তুলেছে’! জলপাইগুড়ির বেরুবারিতে ভোট প্রচারে এসে দলনেত্রীর পাশাপাশি আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীকে তোলাবাজ আখ্যা দেন শুভেন্দু। সৌরভ চক্রবর্তী প্রাইমারি শিক্ষক নিয়োগে টাকা তুলেছেন চাকরিপ্রার্থীদের কাছ থেকে, বলে অভিযোগ করেন শুভেন্দু। তাঁর কথায়, ‘জলপাইগুড়িতেও তোলাবাজ আছে। তৃণমূলের যুবনেতা। লাল চুল, কানে দুল, তার নাম যুব তৃণমূল।’ এরা শুধু মাল তুলতে জানে। কিন্তু এসএসসি করবে না!

এদিন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কে বেগম খালেদা জিয়া বলে অভিহিত করেন। শুভেন্দু তাঁর প্রাক্তন দলনেত্রীকে বলেন, ‘কে বলেছিল আপনাকে নামাজ পড়তে যেতে! আর আমি বেগম বলেছি বলে খুব রাগ না! হ্যাঁ, আপনি বেগম খালেদা জিয়া, আবার বলছি। আপনি বলছেন বিষ্ণুমাতা! নারায়ণের লিঙ্গ পরিবর্তন করে দিচ্ছেন! সরস্বতী মন্ত্র ভুল! এই মুখ্যমন্ত্রী বাংলার মানুষ চায় না।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত