নজরবন্দি ব্যুরোঃ গত ৭ দিনে লাফ দিয়ে বাড়ল করোনা ভাইরাসের সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে কমছে সুস্থতার হারও। ভোট শেষে একপ্রকার নিশ্চিত লকডাউন। ব্যাপক করোনা সংক্রমনে ভোট বাংলায় ফের লকডাউনের ইঙ্গিত দিচ্ছেন চিকিৎসক-রা। ৪০০ থেকে মাত্র ১৫ দিনে বাংলার করোনা গ্রাফ লাফ দিয়ে পৌঁছেছে ৪ হাজারে। গবেষকরা জানিয়েছেন করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর রূপ নেবে তাই সবাইকে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরা বজায় রাখতে হবে। গতবছর এই সময় সংক্রমণের যা গতি ছিল এখন তাঁর থেকে অনেক বেশি। বছরের শেষ ভাগে মনে হয়েছিল নিয়ন্ত্রনে চলে এসেছে মারন ভাইরাস।
আরও পড়ুনঃ মানবতা থাকলে দিলীপকে দল থেকে বহিস্কার করুন! প্রধানমন্ত্রীকে বার্তা অভিষেকের।


সেই ধারণা যে কতটা ভুল তা প্রমাণিত হল সংক্রমণের সংখ্যায়। রবিবারের বুলেটিনে স্পষ্ট ইঙ্গিত, ভয়াবহ রূপ নিতে চলেছে নতুন বছরের করোনা ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ এতটাই যে ভারত বিশ্ব রেকর্ড গড়তে চলেছে বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং তাদের বিশেষজ্ঞরা। ভাইরাসের দ্বিতীয় ঢেউ দ্রুত ছড়িয়ে যাচ্ছে জনমানসে। আগে জানা গিয়েছিলো একের থেকে এক সংক্রমণ ছড়াচ্ছিল এখন দেখতে পাওয়া যাচ্ছে তা একের থেকে অগণিত ছড়াচ্ছে। অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ। চিকিৎসকরা বলছেন এভাবে সংক্রমণ ছড়াতে থাকলে হাসপাতালে বেড পাওয়াই মুশকিল হবে।
এদিকে রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে। গত ২৪ ঘন্টায় কলকাতা এবং উত্তর ২৪ পরগণাতে ব্যাপকভাবে বেড়েছে সংক্রমন। উত্তর থেকে দক্ষিণ, বাদ নেই কোন জেলাই। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭ জন। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ২৯৩ এবং ২৮৮। ভোট শেষে একপ্রকার নিশ্চিত লকডাউন হবে বলেই দাবি সূত্রের।
৪ হাজার ৩৯৮ জন কে নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ১৪ হাজার ৮৯৬ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৩ হাজার ৯৮১ জন। এদিন রাজ্যে করোনা মৃত্যুর সংখ্যা ১০। যা নিয়ে এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ৪০০ জনের। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৬১৫ জন। যা সংক্রমণের গতির প্রায় অর্ধেক। হুহু করে কমছে সুস্থতার হার।


আজকের ২ হাজার ৬১৫ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৮০ হাজার ৫১৫ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪০ হাজার ৩৭২ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ লক্ষ ১০ হাজার ৪৮ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬.৪৭ শতাংশ। রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৪.৪১ শতাংশ মানুষ। যা কয়েকদিন আগেও ছিল প্রায় ৯৮ শতাংশ। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।









