নজরবন্দি ব্যুরোঃ “অধিকারী পরিবারের ওপর কম হামলা হয়েছে? ভেবেছিল ভয় দেখিয়ে বসিয়ে দেবে? পুলিশের সঙ্গে প্রতিদিন বৈঠক করছে। সিভিক ভলিন্টিয়ারদের চাপ দেওয়া হচ্ছে। আপনি ইতিহাস জানেন না। আপনার বয়স কম। হুমকি দিয়ে লাভ হবে না “। কাঁথির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ অসুস্থ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ভর্তি এসএসকেএম হাসপাতালে
কিছুদিন আগেই ফসলের বীজ বন্টনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। ঘটনায় গ্রেফতার হন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতারা। বুধবার সেই ইস্যুকে সামনে রেখে মেচেদা বাইপাস থেকে কাঁথি অবধি মিছিল করে গেরুয়া শিবির। মিছিলের নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে নিজের ভঙ্গিতে তৃণমূলের বিরুদ্ধে কার্যত সুর সপ্তমে চড়ালেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেন, রাজীব গান্ধী, জ্যোতি বসুরা পারলেন না। আপনি তো কোন ছাড়।
তাঁর বক্তব্য, ১৯৮৬ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর মেদিনীপুর জেলায় প্রচারে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তখন অধিকারী পরিবারের বিরুদ্ধে তাঁকে বলতে বাধ্য করা হয়েছিল। সেই প্রথমবার কাথি থেকে বাম প্রার্থী সুখেন্দু মাইতি জয়লাভ করেছিলেন। শিশির অধিকারী জয়ী হওয়ার পর সাড়ে ২৩ বছরের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এসেছিল। তাঁদের থেকে আপনারা কেউ শক্তিশালী নন। “যাকে যা বলছেন সমস্ত কিছু রেকর্ড আমার কাছে রয়েছে”।
হুমকি দিয়ে লাভ হবে না, মমতাকে স্বমেজাজে আক্রমণ শুভেন্দুর

এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, নন্দীগ্রামের লক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখান করেছে। গনতন্ত্রে কোনও দল বেশীদিন টেকে না। গণতন্ত্র মেনে চলুন। শুভেন্দুর বক্তব্য তাঁর হাতে জন্ম দেওয়া নেতাদের নিয়ে নাচানাচি করছেন মমতা। তিনি আরও বলেন, স্বাধীনতার পর সভবাই ভেবেছিল কংগ্রেস থাকবে। কিন্তু বিধানসভায় কংগ্রেস নেই। ৩৪ বছর ক্ষমতায় থাকার পর বামেরা ভেবেছিল তাঁরা থাকবে। এখনও তাঁরাও নেই।









