নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার জেলায় জেলায় চলছে দুর্গাপুজোর কার্নিভ্যাল। তেমনই সেজে উঠেছে তমলুক শহর। কার্নিভ্যালের ব্যানারে মমতার ছবি। তা দেখে কটাক্ষ করতে পিছপা হলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ Malbazar Flash Flood: অপরিকল্পিতভাবে ঘোরানো হয়েছে নদীপথ, প্রশাসনের দিকেই আঙুল তুলল বিজেপি


এদিন ট্যুইটারে সেই ভিডিও প্রকাশ করেন নন্দীগ্রামের বিধায়ক। বিজেপি বিধায়ক লেখেন, তমলুকে আজ দুর্গা পূজোর কার্নিভাল। তমলুকের সুসজ্জিত রাজপথ দেখে কি মনে হয়, কার বিসর্জনের আয়োজন? মা দুর্গার, নাকি চোরেদের দলের… শুভেন্দুর ট্যুইট ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
তমলুকে আজ দুর্গা পূজোর কার্নিভাল।
তমলুকের সুসজ্জিত রাজপথ দেখে কি মনে হয়, কার বিসর্জনের আয়োজন? মা দুর্গার, নাকি চোরেদের দলের… pic.twitter.com/r6Xf09VVAg
Related Newsউত্তরে বর্ষার দাপট, দক্ষিণে কালবৈশাখীর ভ্রুকুটি! কলকাতা-সহ বাংলায় কেমন থাকবে আগামী ক’দিনের আবহাওয়া?বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা নিয়ে বড় ঘোষণা! শীঘ্রই টাকা পাবেন উপভোক্তারা, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 7, 2022
ইউনেস্কোর তরফে দুর্গাপুজোকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে। তাই এবার প্রতিটি জেলাযর পুজোকে নিয়ে বিশেষ কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। জেলায় এই কার্নিভাল অনুষ্ঠানকে কী ভাবে পরিচালিত করা হবে? তার জন্য ২৫ দফার গাইডলাইন দেওয়া হয়েছে নবান্নের তরফে। এই প্রথমবার জেলায় জেলায় পুজোর কার্নিভাল অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে।

রাস্তার ধারে মানুষের দেখার জন্য ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও রয়েছে এলইডির ব্যবস্থা। একইসঙ্গে কার্নিভ্যালের ক্ষেত্রে যাতে যানজট না হয়, সেদিকেও নজর রাখছে প্রশাসন। তবে মালবাজারের ঘটনার কারণে এবারে হচ্ছে না কার্নিভ্যাল।
কার্নিভ্যালের ব্যানারে মমতার ছবি, শাসক পক্ষকে তীব্র আক্রমণে শুভেন্দু

আগামীকাল রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভ্যাল। এই কার্নিভালে অংশ নেবে কলকাতার সেরা ১০০টি পুজো কমিটি। মুখ্যমন্ত্রী, বিশিষ্ট মানুষজন ছাড়াও এ বার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ইউনেস্কোর প্রতিনিধিদের। বিকেল ৪ টে থেকে শুরু হবে অনুষ্ঠান।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।





