Malbazar Flash Flood: অপরিকল্পিতভাবে ঘোরানো হয়েছে নদীপথ, প্রশাসনের দিকেই আঙুল তুলল বিজেপি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দশমীর দিনে জলপাইগুড়িতে হড়পা বানে ৮ জনের মৃত্যু। সেই ঘটনাকে কেন্দ্র করে বাড়তে রাজনৈতিক উত্তাপ। মালবাজারে উপস্থিত হন বিজেপির ৯ জনের প্রতিনিধি দল। অপরিকল্পিতভাবে ঘোরানো হয়েছে নদীপথ। দাবি বিজেপি প্রতিনিধি দলের।

আরও পড়ুনঃ ভারতের তৈরি কাশির সিরাপ খেয়ে আফ্রিকায় ৬৬টি শিশুর মৃত্যু! সতর্কবার্তা WHO-র

ঘটনাস্থল পরিদর্শনে যান সাংসদ জয়ন্ত রায়। এছাড়াও রয়েছেন, দীপক বর্মন, শঙ্কর ঘোষ, বাপী গোস্বামী, মনোজ টিগ্গা, শিখা চট্টোপাধ্যায়, পুনা ভেংরা, কৌশিক রায় ও বিষ্ণুপদ রায়৷ বিজেপির ৯ জনের এই প্রতিনিধি দল আগামীকাল ঘটনাস্থলে উপস্থিত হবে৷ এদিন স্থানীয়দের সঙ্গে কথা বলেন বিধায়ক ও সাংসদরা। এছাড়াও মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা।

অপরিকল্পিতভাবে ঘোরানো হয়েছে নদীপথ, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ বিজেপির 
অপরিকল্পিতভাবে ঘোরানো হয়েছে নদীপথ, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ বিজেপির 

মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার অভিযোগ, অপরিকল্পিতভাবে নদীর গতিপথ ঘোরানো হয়েছে। ব্রিজের পিলারের ২০০ মিটারের মধ্যে কিছু খনন করা যায় না। কিন্তু এখানে তাও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রশাসনের তরফে সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ তোলে বিজেপি নেতৃত্ব। এর আগে একাধিকবার ওই নদীতে বিপদ দেখা দেওয়ার পরেও কেন পদক্ষেপ নেওয়া হল না?

তাঁদের বক্তব্য, একদিকে নদীবক্ষের ওপর বেআইনি কার্যকলাপ চলছিল। অন্যদিকে, ওই দিন প্রশাসনের তরফে সেভাবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। নিহতদের প্রত্যেকের বাড়িতে যান বিজেপি নেতারা। বিজেপি সাংসদ জয়ন্ত রায় বলেন, অনেক দিন ধরেই বলা হচ্ছিল এধরনের বিপদ হবে। আমাদের সকলকে সতর্ক থাকা উচিত ছিল। এখানকার নদীগুলি খরস্রোতা। বৃষ্টিপাত হয় বেশী। অবৈধ খননের কারণে নদীর গতিপথের পরিবর্তন হতেই এই বিপত্তি।

অপরিকল্পিতভাবে ঘোরানো হয়েছে নদীপথ, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ বিজেপির 

অপরিকল্পিতভাবে ঘোরানো হয়েছে নদীপথ, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ বিজেপির 
অপরিকল্পিতভাবে ঘোরানো হয়েছে নদীপথ, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ বিজেপির 

আহত ও নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট তৈরি করবে বিজেপির নেতৃত্বাধীন দল। এরপর পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করে শীর্ষ নেতৃত্বের কাছে জমা দেবেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর