হাইকোর্টে নন্দীগ্রাম, শুনানি পিছিয়ে নেওয়ার আর্জি শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নন্দীগ্রামে ভোট কারচুপির অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে হাইকোর্টে নন্দীগ্রাম মামলার শুনানি হওয়ার কথা। তার আগেই মামলার শুনানি পিছিয়ে নেওয়ার জন্য হাইকোর্টের কাছে আবেদন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

আরও পড়ুনঃ লড়াই মমতা বনাম শুভেন্দুর, একই দিনে দুই আদালতে নন্দীগ্রাম

শুভেন্দু অধিকারীর আইনজীবির তরফে জানানো হয়েছে, সোমবারেই একই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তাই মামলার শুনানি পিছিয়ে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। যদিও শুভেন্দুর আবেদনের প্রেক্ষিতে এখনও অবধি কোনও পদক্ষেপ নেয়নি সুপ্রিম কোর্ট

সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলির বেঞ্চে রয়েছে নন্দীগ্রাম মামলার শুনানি। শুভেন্দু অধিকারীর কৌঁশুলি হিসাবে উপস্থিত মনিন্দর সিং। মামলার শুনানির জন্য প্রাথমিক ভাবে সুচিবদ্ধ করা হয়েছে। যার কারণেই একই দিনে হাইকোর্ট এবং সুপ্রিম রয়েছে নন্দীগ্রাম মামলার শুনানি।

আইন বিশেষজ্ঞদের মতে, যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছে, তাই হাইকোর্টে পিছিয়ে যেতে পারে শুনানি প্রক্রিয়া। সোমবার সকালে শুভেন্দু অধিকারীর আইনজীবির তরফে হাইকোর্টে মামলার শুনানি পিছিয়ে নেওয়ার জন্য আর্জি জানানো হয়। কিন্তু এবিষয়ে এখনও অবধি কোনও সিদ্ধান্ত নেয়নি কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে এপিসেন্টার হয়েছিল নন্দীগ্রাম। সম্মুখ সমরে লড়াই হয়েছিল শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের। শেষ অবধি নন্দীগ্রাম আসনটিতে বিজেপির টিকিটে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। গণনার দিন ভোট কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে পিটিশন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জুন মাসে মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচাপতি কৌশিক চন্দের বেঞ্চে। কৌশিক চন্দের বেঞ্চে মামলার শুনানির জন্য রাজি হননি মমতা। অভিযোগ ওঠে বিজেপির একাধিক কর্মসুচিতে দেখা গিয়েছে বিচারপতি কৌশিক চন্দকে। তাই মামলার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকার জরিমানা ঘোষণা ক্করে ওই বেঞ্চ থেকে অব্যহতি নেন বিচারপতি কৌশিক চন্দ।

হাইকোর্টে নন্দীগ্রাম, একই দিনে মামলা সুপ্রিম কোর্টেও 

হাইকোর্টে নন্দীগ্রাম, একই দিনে মামলা সুপ্রিম কোর্টেও 
হাইকোর্টে নন্দীগ্রাম, একই দিনে মামলা সুপ্রিম কোর্টেও

মামলা গড়ায় বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে। কিন্তু বেঞ্চ বদল নিয়ে আপত্তি জানান নন্দীগ্রামে বিধায়ক শুভেন্দু অধিকারী। হাই কোর্টের ওপর অনাস্থা জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে নিয়ে যাওয়া হোক নন্দীগ্রাম মামলা সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখেন শুভেন্দু। দীর্ঘ সময় ধরে হাইকোর্টে মামলার মুলতুবী ঘোষণা করেন সুপ্রিম কোর্টের বিচারপতি। সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা।

নন্দীগ্রামের মামলার তারিখ ১৫ নভেম্বর থেকে না সরানোর জন্য রেজিস্টার দফতরকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একই দিনে হাইকোর্টে নন্দীগ্রাম শুনানির কথাও রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন