‘খুন হননি অভিনেতা সুশান্ত সিং রাজপুত, তিনি আত্মহত্যা-ই করেছেন।’ বলল এইমসের ডাক্তারেরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘খুন হননি অভিনেতা সুশান্ত সিং রাজপুত, তিনি আত্মহত্যা-ই করেছেন।’ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউড ইন্ডাস্ট্রিকে একেবারে নাড়িয়ে দিয়েছে। এই অভিনেতার  মৃত্যুর পর বলিউড ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর সংবাদ শিরোনামে আসে।সম্প্রতি দিল্লি এইমসের একদল চিকিৎসক অভিনেতার রহস্যজনক মৃত্যু আসলে আত্মহত্যা এমনটাই জানিয়েছে সিবিআইকে।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানানো হয়েছে।

আরও পড়ুনঃনিম্নচাপের জের, রাজ্যের এই জেলাগুলিতে হবে বৃষ্ট।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বলিউড অভিনেতা সুশান্তের বিষক্রিয়ায় মৃত্যু বা কেউ অভিনেতাকে শ্বাসরোধ করে খুন করেছে—-এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে এইমসের ওই বিশেষজ্ঞ চিকিৎসকের দল। মূলত সুশান্তের পরিবার এবং তাদের আইনজীবীই এই অভিযোগ তুলেছিলেন।

উল্লেখ্য,গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিক ভাবে মুম্বই পুলিশ জানায় গলায় ফাঁস লাগার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। পাশাপাশি এও বলা হয় যে সুশান্ত আত্মহত্যা করেছেন। যদিও একথা মানতে রাজি ছিলেন অভিনেতার পরিবার এবং অনুরাগীরা। বলিউডের অনেক তারকাও সুশান্তের মৃত্যু প্রসঙ্গে সওয়াল করেছিলেন।

অভিনেতার রহস্যজনক মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন শহরের জনপদে গর্জে ওঠেন প্রতিবাদীরা। দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। সে সময় বিভিন্ন অভিযোগ এনেছিল রাজপুত পরিবারও।এরপর মুম্বই ও বিহার পুলিশের লড়াই এবং বিস্তর জলঘোলার পর তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। পাশাপাশি সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ত খতিয়ে দেখতে তৈরি হয় দিল্লি এইমসের চারজন ফরেনসিক বিশেষজ্ঞের দল।

‘খুন হননি অভিনেতা সুশান্ত সিং রাজপুত, তিনি আত্মহত্যা-ই করেছেন।’ এই টিমের লিডার ছিলেন এইমসের দরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান ডক্টর সুধীর গুপ্তা। এর আগেও সিবিআইয়ের সঙ্গে একাধিক হাই-প্রোফাইল কেসে কাজ করেছেন তিনি। সূত্রের খবর, এইমসের প্যানেল তথ্য জমা দিয়েছে সিবিআই এর হাতে ।তবে সবকিছু খতিয়ে দেখে তাকে খুন করা হয়েছে এরকম কোন প্রমাণ খুঁজে পাননি সিবিআই(CBI) কর্তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর