নজরবন্দি ব্যুরোঃ নিম্নচাপের জের, রাজ্যের এই জেলাগুলিতে হবে বৃষ্টি। নিম্নচাপের কারণে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত্-সহ বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ করোনা আবহে-ই নতুন রোগ ‘কঙ্গো জ্বর’, আতঙ্কে দেশের এক রাজ্যের মানুষ।


কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। সোমবার পর্যন্ত নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের কিছু জেলায়। ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ। এর প্রভাবে ওড়িশা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হবে। মত্স্যজীবীদের ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে।
পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায়। সোমবারও ভারী বৃষ্টি হবে বেশ কিছু জেলায়।
নিম্নচাপের জের, রাজ্যের এই জেলাগুলিতে হবে বৃষ্টি।পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ও পুরুলিয়া– পশ্চিমের এই চার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার।আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান ৯৩ % । মাঝেমধ্যে বৃষ্টি ও বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে মেঘ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



