কেষ্ট কন্যা সুকন্যাকেও তলব করল এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট, ডাকা হল ১২ জনকে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় এই মুহুর্তে দিল্লির সদর দফতরে চলছে অনুব্রত মণ্ডলের জিজ্ঞাসাবাদ। তার কাছ থেকে বিপুল সম্পত্তির উৎস জানতে জিজ্ঞাসাবাদ করছে ইডি। কেষ্ট কন্যা সুকন্যাকেও তলব করল এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ১২ জনকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য উঠে এসেছে, সেই তথ্য যাচাই করতেই ফের ১২ জনকে তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ এসএফআইয়ের মিছিলও শুরু হতেই পথ আটকাল পুলিশ, শুরু ধরপাকড়

এর আগে গরু পাচার মামলায় ইডির সদর দফতরে হাজিরা দিয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। এছাড়াও অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারি সহ একাধিক ব্যক্তিদের বয়ান নিয়েছে ইডি। গরু পাচারের বিপুল টাকার লেনদেন সম্পর্কিত তথ্য জানতেই সকলকে তলব করা হয়েছে।

10 6
কেষ্ট কন্যা সুকন্যাকেও তলব করল এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট, ডাকা হল ১২ জনকে

সূত্রের খবর, ১২ জনকে আগামী ১১ দিনে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডির আধিকারিকরা। মূলত ইডির আধিকারিকরা জানতে চাইছেন গত কয়েক বছরে রকেট গরিতে অনুব্রত মণ্ডলের সম্পত্তি বৃদ্ধি হল কীভাবে? কিভাবে এই বিপুল অঙ্কের সম্পত্তি তিনি কিনেছেন? সেই সম্পত্তি কেনার সময় নগদ টাকা কেন ব্যবহার করেছিলেন? এই বিপুল সম্পত্তির কেনার জন্য টাকা কোথায় পেলেন? সবটা জানতে চান ইডির আধিকারিকরা।

12 7

সেকারণেই অনুব্রত ঘনিষ্ঠদের বয়ানকে ব্যবহার করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, এর আগে গরু পাচার মামলায় সুকন্যাকেও তলব করেছিল ইডি। একাধিক দিন তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে হয়েছিল।

কেষ্ট কন্যা সুকন্যাকেও তলব করল এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট, ডাকা হল ১২ জনকে

11 8

সূত্রের খবর, সেবার সুকন্যা বারবার জানিয়েছিলেন, তাঁর নামে যে সমস্ত সম্পত্তি রয়েছে, সেসম্পর্কে তিনি কিছুই জানেন না। যা জানেন সেটা তাঁর বাবা। মেয়ের সঙ্গে বারবার বয়ানের কোনও সঙ্গতি মেলে কী না, সেটা জানতেই ইডি তলব করল অনুব্রত ঘনিষ্ঠ ১২ জনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর