সুকান্ত মজুমদার এক কথায় ‘ব্যক্তিত্বহীন’, রাজ্য বিজেপি নিয়ে ফের বিস্ফোরক অনুপম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবিরে মন্ত্রী, সাংসদদের অনেককেই দেখা যায়নি। এরাজ্য থেকে সর্বভারতীয় স্তরে দু’জন পদে রয়েছেন। দিলীপ ঘোষ সর্বভারতীয় সহসভাপতি ও সম্পাদক পদে প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। ওই শিবিরে না ডাকায় ক্ষোভপ্রকাশ করেছেন অনুপম হাজরা।

আরও পড়ুনঃ পার্থর দেহরক্ষীর আত্মীয়দের নিয়োগ নিয়ে অভিযোগ, কড়া পদক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আর এর পরেই বঙ্গ বিজেপি কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অনুপম হাজরা। তাঁর প্রথম অভিযোগ রাজ্য বিজেপি অফিসে তাঁর নিজের কোন ঘর নেই। তাঁকে ডাকা হয়নি বোলপুরের বাইক র‍্যালিতে। তিনি সরাসরি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণ করে বলেন,

সুকান্ত মজুমদারকে এক কথায় 'ব্যক্তিত্বহীন', রাজ্য বিজেপি নিয়ে ফের বিস্ফোরক অনুপম

‘বোলপুরে বাইরের লোক এনে বাইক মিছিল করেছেন রাজ্য সভাপতি। বোলপুরের কতজন ছিল? বহিরাগত লোক এনে হয়েছে। আমি ওখানকার লোক, আমাকে জানানো হয়নি। বাঙালি কাঁকড়ার জাত। রাজ্য বিজেপিতে তাই চলছে। সংগঠনে কেউ উঠতে গেলে তাঁকে টেনে নামাচ্ছে। দো-আঁশলা লোক দিয়ে সংগঠন চলবে না।’

36

সুকান্ত মজুমদার এক কথায় ‘ব্যক্তিত্বহীন’, রাজ্য বিজেপি নিয়ে ফের বিস্ফোরক অনুপম

34

অপর দিকে বৈদিক ভিলেজের বৈঠকে না ডাক পাওয়া নিয়ে তীব্র ক্ষোভ জানালেন অনুপম। সুকান্ত মজুমদারকে এককথায় ‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে এই বিজেপি নেতা বলেন, ‘নিজেদের দোষ যাতে প্রকাশ না হয়ে যায়, তাই আমাকে ডাকেনি’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন