রামনবমী নিয়ে হুঁশিয়ারি সুকান্তর, বিজেপির ট্রাম্প কার্ড ‘ভগবান রাম’! উত্তপ্ত বাংলার রাজনীতি

বিজেপির টার্গেটে এবার রামনবমী, ১ কোটি হিন্দু নামানোর ডাক শুভেন্দুর, আইপিএল ম্যাচ ঘিরে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬— আর তার আগেই রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে রামনবমী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক কোটি হিন্দুকে পথে নামানোর ডাক, এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হুঁশিয়ারিমূলক মন্তব্য নতুন করে উত্তাপ বাড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে।

‘ইটের জবাব পাথরে’– রামনবমী নিয়ে সুকান্তর বার্তা: সম্প্রতি ব্যারাকপুরে পথ অবরোধ করে সভা করেন সুকান্ত মজুমদার, যেখানে তিনি রামনবমী উপলক্ষে বলেন, “রামনবমী মিছিল ঘিরে কেউ অশান্তি করলে, ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে।”

রামনবমী নিয়ে হুঁশিয়ারি সুকান্তর, বিজেপির ট্রাম্প কার্ড ‘ভগবান রাম’! উত্তপ্ত বাংলার রাজনীতি

রামনবমী নিয়ে হুঁশিয়ারি সুকান্তর, বিজেপির ট্রাম্প কার্ড ‘ভগবান রাম’! উত্তপ্ত বাংলার রাজনীতি
রামনবমী নিয়ে হুঁশিয়ারি সুকান্তর, বিজেপির ট্রাম্প কার্ড ‘ভগবান রাম’! উত্তপ্ত বাংলার রাজনীতি

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, পুলিশ যদি বাধা দেয়, পাল্টা মোকাবিলা করতে হবে।
রাজ্য বিজেপির কর্মী-সমর্থকদের উপরই রামনবমীর নিরাপত্তা এবং সফলতা রক্ষার দায়িত্ব তুলে দিয়েছেন এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

বিজেপির ট্রাম্প কার্ড ‘রাম’! রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রামমন্দির উদ্বোধনের পর দেশের নানা প্রান্তে হিন্দুত্বের আবেগে উজ্জীবিত হচ্ছে বিজেপি। সেই প্রেক্ষাপটে, বাংলাতেও রামনবমী বিজেপির অন্যতম নির্বাচনী কৌশল হয়ে উঠেছে।

শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, এই রামনবমীতে ১ কোটি হিন্দুকে রাস্তায় নামাতে চায় বিজেপি।
এই মন্তব্য ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে টানটান উত্তেজনা

আইপিএল বনাম রামনবমী: রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা: এই বছর রামনবমীর দিনেই ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল KKR বনাম LSG-এর আইপিএল ম্যাচ। কিন্তু কলকাতা পুলিশ ইতিমধ্যেই সিএবিকে চিঠি দিয়ে জানিয়েছে, রামনবমীর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও পুলিশ মোতায়েন সম্ভব নয়, তাই ম্যাচ কলকাতায় আয়োজন করা যাবে না।

এই ঘটনাকে কেন্দ্র করে সুকান্ত সরকারকে কটাক্ষ করে বলেন, “ওরা রামনবমী করতে পারে না, আর রামনবমী হলে বলে আইপিএল হবে না! শুনলাম ম্যাচটা গুয়াহাটিতে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে তো বিজেপির সরকার। হিমন্ত বিশ্ব শর্মা যদি একই দিনে রামনবমী ও আইপিএল করাতে পারে, বাংলা কেন পারছে না?”

রাজনৈতিক বার্তা নাকি ধর্মীয় আবেগ? এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিজেপির এই কৌশল হিন্দুত্ব প্রচারের অংশ, নাকি বাস্তব ধর্মীয় আবেগ? বিজেপি যেভাবে রামনবমীকে কেন্দ্র করে বৃহৎ জনসমাবেশ ও বার্তা দিতে চাইছে, তাতে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রামনবমী হয়ে উঠছে তাঁদের ট্রাম্প কার্ড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত