নজরবন্দি ব্যুরো: উৎসবের মরশুমের শুরুতেই চার শতাংশ দিয়ে বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। মোদি সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা হওয়ার পরেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা নিজেদের দিয়ে বাড়ানোর দাবিতে সরব হয়েছে। এহেন পরিস্থিতিতে দুর্গাপূজা উদ্বোধনে গিয়ে ডিএ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শুধু তাই নয় কিভাবে নিজেদের বকেয়া দিয়ে পাবেন সরকারি কর্মীরা সে প্রসঙ্গেও তাদের পরামর্শ দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।
আরও পড়ুন: ইন্ডিয়া জোটে প্রথম ধাক্কা! ভোটমুখী রাজ্যে সপাকে আসন ছাড়তে নারাজ Congress


মহালয়ার দিন থেকে উৎসবের মরশুমে মেতে উঠেছে গোটা রাজ্য। শহর ও শহরতলীর পুজো গুলি প্রভাবশালী ও রাজ্য নেতাদের দিয়ে উদ্বোধন করাচ্ছেন পুজো মন্ডপের উদ্যোক্তারা। আর এরকমই একটি পুজো উদ্বোধনে গিয়ে ডিএ বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “অনেক তো ঘেউ ঘেউ করেছেন! এবার আর ঘেউ ঘেউ না করে সোজা গিয়ে কামড়ে দিন।কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন এত ঘেউ ঘেউ না করার জন্য। তাহলে যদি নিজেদের বকেয়া ডিএ গুলো আপনারা পান।”

প্রসঙ্গত, বুধবার একাধিক জায়গায় দুর্গাপূজার উদ্বোধনে পৌঁছে গিয়েছিলেন রাজ্য সভাপতি। হাওড়ার এপিজে মেমোরিয়াল দূর্গাপুজো উদ্বোধনে গিয়ে মমতা সরকারকে তোপ ডাকলেন সুকান্ত মজুমদার। বললেন, “আমাদের বাংলা তো এখন অনেকে এগিয়ে। কিন্তু শুধু মুখে এগিয়ে হলেই হবে না আরো সমস্ত দিক থেকে এগিয়ে থাকতে হবে। নারী পাচারে বাংলা এক নম্বরে। কামদুনি মামলার দশবার মুখ্যমন্ত্রী আইনজীবী বদল করেছেন। শুধু তাই নয় নিম্ন আদালতে যাদের ফাঁসির সাজা হয়েছিল তাদেরকে বেকসুর খালাস পেয়েছে। বাংলার এরকম রায় হলে কে ভয় পাবে?”



জানে গিয়েছে, আজও অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদের একাধিক কর্মসূচি রয়েছে। প্রথমে এদিন সকাল ১১টায় বাগুইআটির দুর্গা বাড়ি, বড় বাড়ি, রেল পুকুর রোড, দুর্গাপূজা উদ্বোধন করবেন বিজেপির রাজ্য সভাপতি। এরপর দুপুর ১টায় ডায়মন্ড হারবারের পল্লী উন্নয়ন ক্লাব, আমতলার পূজা উদ্বোধনের পাশাপাশি বস্ত্র বিতরণও করবেন তিনি। তারপর বিকাল ৩.৩০ মিনিটে কাকদ্বীপের নৈননপুর নেতাজি সংঘের পাশাপাশি রাজবল্লভপুর পুরানো বাজার সর্বজনীন দুর্গোৎসব, গোবিন্দরামপুর বালক সংঘে বস্ত্র বিতরণও করবেন সুকান্ত মজুমদার।
‘এবার ঘেউ ঘেউ না-করে সোজা কামড়ে দিন’, DA নিয়ে বিস্ফোরক সুকান্ত








