লোকসভা নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি। তার আগেই প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। মাসের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে এসে ৪২ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। বাংলার ২০ আসনে প্রার্থী দেওয়া হয়েছে। বাকি রয়েছে ২২ টি আসন। এই আসনগুলিতে কাদের প্রার্থী করা হবে সেই সংক্রান্ত আলোচনা করতে দিল্লি যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে জরুরী বৈঠক করার কথা তাঁদের।

আরও পড়ুন: সবচেয়ে বেশি দুর্নীতি পূর্ব মেদিনীপুরে? নাম না করে ফের অধিকারী পরিবারকে নিশানা মমতার
সোমবার দুপুরে ৩ টে নাগাদ দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠকে বসতে পারেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রে খবর, বাংলায় যে আসনগুলিতে তৃণমূলের সাংসদ রয়েছে আসন্ন লোকসভায় সেই আসনগুলিতেই জোর দিচ্ছে বিজেপি। সেইমতই বাছাই হবে প্রার্থী। প্রধানমন্ত্রী ৪২ আসনের যে টার্গেট দিয়েছে তা মাথায় রেখেই পদক্ষেপ করা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। গত শনিবার বাংলার ২০ আসনে যে সকল প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল তাঁদের মধ্যে একজন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বর্তমানে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ। ২০২৪-এও ওই কেন্দ্র থেকেই তাঁকে প্রার্থী করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।

২০১৯ সালে তৃণমূলের অর্পিতা ঘোষকে ৩৩ হাজারের কিছু বেশি ভোটে হারান তিনি। এবার ব্যবধানটা আরও বাড়তে পারে বলেই ধারণা রাজনৈতিক মহলের। কারণ, বালুরঘাটবাসীর দীর্ঘদিনের দাবি মেনে একাধিক ট্রেন চালু করেছেন সুকান্ত। এছাড়া তিনি ঘরের ছেলে। বিপক্ষ হিসাবে বিপ্লব মিত্র প্রার্থী হলে লড়াই হওয়ার সম্ভাবনা ছিল। তবে অসমর্থিত সূত্রের খবর, বিপ্লব এবারে প্রার্থী নাও হতে পারেন অর্পিতা ঘনিষ্ঠ আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিতে পারে তৃণমূল।
বাংলায় মোদীর টার্গেট ৪২, বাকি ২২ আসনের প্রার্থী ঘোষণার আগে দিল্লিতে জরুরী বৈঠকে সুকান্ত

উল্লেখ্য, শনিবার মোট ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। বারাণসী থেকেই লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), গান্ধীনগর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা থেকে যে ২০টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন, কোচবিহার -নীশীথ প্রামাণিক, আলিপুরদুয়ার- মনোজ তিগ্গা, বালুরঘাট- সুকান্ত মজুমদার, মালদা উত্তর- খগেন মুর্মু, মালদা দক্ষিণ – শ্রীরূপা চৌধুরী, বহরমপুর- নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদ- গৌরীশঙ্কর ঘোষ, কান্দি- সৌমেন্দু অধিকারী, বাঁকুড়া- জগন্নাথ সরকার, বনগাঁ- শান্তনু ঠাকুর, জয়নগর- অশোক কান্ডারি, যাদবপুর- ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়, হাওড়া- রথীন চক্রবতী, হুগলি – লকেট চট্টোপাধ্যায়, ঘাটাল- হিরণ চট্টোপাধ্যায়, পুরুলিয়া- জ্যোতির্ময় সিং মাহাতো, বাঁকুড়া-সুভাষ সরকার, বিষ্ণুপুর- সৌমিত্র খাঁ, বোলপুর- প্রিয়া সাহা, আসানসোল- পবন সিং। তবে পবন সিং জানিয়ে দিয়েছেন তিনি ভোটে দাঁড়াতে পারেন।



