SSC-TET Scam: বঙ্গ দূষণের দায়ে অভিযুক্ত সরকার, তোপ সুজনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এই মুহুর্তে জোকার ইএসআই হাসপাতালে চলছে তাঁর রুটিন চেক আপ। যা ঘিরে বেড়েছে রাজ্য রাজনীতির পারদ। এবার চাকরী প্রার্থীদের সঙ্গে দেখা করে তোপ দাগলেন সিপি(আই)এম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, বঙ্গ দূষণের দায়ে অভিযুক্ত সরকার।

আরও পড়ুনঃ Partha Chaterjee: অর্পিতার প্রশংসায় মমতা, ট্যুইট করলেন অমিত মালব্য

এদিন সকাল বেলায় ধর্মতলায় আন্দোলনরত চাকরী প্রার্থীদের সঙ্গে দেখা করেন তিনি। তিনি বলেন, হাজার হাজার লাখো লাখো ছেলে মেয়ে তাঁদের চোখের জল নিয়ে যারা ছিনিমিনি খেলল, এদের চোখের জলের বিনিময়ে যারা টাকা জোগাড় করল। যারা টাকা জমা করল তাঁদের অপরাধের সীমা নেই। সেই ছেলে মেয়েদের কাজ কবে হবে? মুখ্যমন্ত্রীকে আমরা এর আগেও বলেছিলাম, অনেক ভাষণ দিয়েছেন। এরা পরীক্ষা দিয়েছে, পাশ করেছে। এরা ঘুষ দেয়নি এটা এদের অপরাধ? এরা সাদা খাতা জমা দেয়নি এটা এদের অপরাধ? কোন অপরাধে এরা ৪৯৬ দিন ধরে এরা রাস্তায় বসে রয়েছে? তাঁদের অপরাধের দায়ভার কার?

বঙ্গ দূষণের দায়ে অভিযুক্ত সরকার, কটাক্ষ সুজনের 
বঙ্গ দূষণের দায়ে অভিযুক্ত সরকার, কটাক্ষ সুজনের 

রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে সুজনের স্পষ্ট বার্তা, আমাদের কথা হচ্ছে তদন্ত যা হয় হোক, কিন্তু সরকারকে নতজানু হয়ে এদের কাজের, চাকরির ব্যবস্থা দ্রুত করতে হবে। মুখ্যমন্ত্রী রোজ মিথেয় কথা ব্লছেন। ২১ জুলাইয়ের দিনে আবার মিথ্যে কথা বলেছেন। এই জিনিস কখনই মেনে নেওয়া যায় না।

বঙ্গ দূষণের দায়ে অভিযুক্ত সরকার, কটাক্ষ সুজনের 

বঙ্গ দূষণের দায়ে অভিযুক্ত সরকার, কটাক্ষ সুজনের 
বঙ্গ দূষণের দায়ে অভিযুক্ত সরকার, কটাক্ষ সুজনের 

চাকরী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যথেষ্ট যোগ্য। দয়া করে মুখ্যমন্ত্রী এই যোগ্য এবং বিপন্ন ছেলে মেয়েদের পাশে এসে দাঁড়ান। বঙ্গ দুষণের দায়ে অভিযুক্ত যে সরকার তাঁরা বঙ্গ বিভূষণ দিতে পারে না। রাজ্য সরকার বঙ্গ দূষণের দায়ে অপরাধী গোটা বাংলার মানুষ বলছে। রাজ্যের সরকার বঙ্গ দূষণের দায়ে অপরাধী।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত