Suvendu Adhikari: ‘রাজ্য জুড়ে ডেঙ্গি ছড়াচ্ছে আর মুখ্যমন্ত্রী ছুটি কাটাচ্ছেন’, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে চিন্তিত প্রশাসন। একদিকে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু মিছিল, অন্যদিকে শুরু হয়েছে দুয়ারে সরকারের মাধ্যমে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি। আর সেটিকেই ইস্যু করতে ছাড়ছেন না বিরোধীরা। ‘রাজ্য জুড়ে ডেঙ্গি ছড়াচ্ছে আর মুখ্যমন্ত্রী ও তাঁর প্রশাসন ছুটি কাটাচ্ছেন’ এমনই বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরোও পড়ুনঃউত্তরবঙ্গ হওয়া এখন সময়ের অপেক্ষা, দাবি অনন্ত মহারাজের

এদিন শুভেন্দুবাবু মন্তব্য করেন, ‘রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কাছে পৌঁছেছে। কয়েক লক্ষ পরীক্ষা হয়নি। মৃত্যুর মিছিল চলছে রাজ্যজুড়ে। সরকারি – বেসরকারি হাসপাতালগুলো ডেঙ্গি আক্রান্তয় ভরে গিয়েছে। রাজ্য সরকারের কোনও রকম হেলদোল নেই’।

'রাজ্য জুড়ে ডেঙ্গি ছড়াচ্ছে আর মুখ্যমন্ত্রী ছুটি কাটাচ্ছেন', বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
‘রাজ্য জুড়ে ডেঙ্গি ছড়াচ্ছে আর মুখ্যমন্ত্রী ছুটি কাটাচ্ছেন’, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘রাজ্য জুড়ে ডেঙ্গি ছড়াচ্ছে আর মুখ্যমন্ত্রী ও তাঁর প্রশাসন ছুটি কাটাচ্ছেন। দুয়ারে সরকারের নামে পঞ্চায়েতের ভোট প্রস্তুতি নিচ্ছেন। অসত্য কথা বলছেন। আর বিজয়া সম্মিলনীর নামে সরকারের কোটি কোটি টাকা ধ্বংস করছেন। সাধারণ লোক ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন, এবং মৃত্যুর মিছিল শুরু হয়েছে’।

বিরোধী দলনেতা শুভেন্দুর মতে, ‘অন্য রাজ্যে কেন ডেঙ্গি বা মশাবাহিত রোগ ছড়াচ্ছে না? তার কারণ অন্য রাজ্যগুলো প্রধানমন্ত্রীর ‘নমামি গঙ্গে’ প্রকল্পের সুবিধা নিয়েছে। পশ্চিমবঙ্গ সেই সুবিধা নেয়নি’। কেন্দ্রের প্রকল্প গুলির সুবিধা না নেওয়ায় রাজ্যের পরিস্থিতি বর্তমানে হাতের বাইরে। কিন্তু মুখ্যমন্ত্রী সেই ব্যর্থতার কথা স্বীকার করবেন না বলেই তোপ দেগেছেন তিনি।

‘রাজ্য জুড়ে ডেঙ্গি ছড়াচ্ছে আর মুখ্যমন্ত্রী ছুটি কাটাচ্ছেন’, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

suvendu3 1

তাঁর সংযোজন,‘এছাড়া রাজ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার হাল খুব খারাপ। অন্যান্য রাজ্যে এটা ১০০ শতাংশে পৌঁছলেও পশ্চিমবঙ্গ তার ধারেকাছে পৌঁছতে পারেনি। ফলে কয়েকদিন আগে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল পশ্চিমবঙ্গ সরকারকে ফাইন করেছে। আপনারা দক্ষিণেশ্বরের কাছে দক্ষিণ দমদম পুরভার ভ্যাট দেখলেই বুঝতে পারবেন। ওটাই ডেঙ্গির আড়ৎ’। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী সহ তাঁর মন্ত্রীমহল কে কাঠগোড়ায় তুলেছে বিজেপি। আজ একইভাবে  দিলীপ ঘোষ ‘ডেঙ্গু চেয়ারম্যান’ বলে আক্রমণ করেন ফিরহাদ হাকিমকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন