Ananta Maharaj: উত্তরবঙ্গ হওয়া এখন সময়ের অপেক্ষা, দাবি অনন্ত মহারাজের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তরবঙ্গের পক্ষে বারবার সওয়াল করেছিলেন দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অনন্ত মহারাজ। শুক্রবার ভেটাগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে ৪৫ ঘন্টা বৈঠকের পর এই দাবি আরও প্রবল করলেন তিনি। তার কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। উত্তরবঙ্গ হওয়া এখন সময়ের অপেক্ষা, দাবি করলেন কোচবিহারের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। যদিও এবিষয়ে কিছু বলতে রাজি হননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর কথায়, দুই জনের মধ্যে সৌজন্য সাক্ষাত হয়েছে।

আরও পড়ুনঃ SSC Protest: চাকরি প্রার্থীদের ৬০০ দিন ধরে আন্দোলন, হবু শিক্ষকদের মঞ্চে বাম নেতৃত্ব

আগামী বছরেই উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পেতে চলেছে। একথা উত্তরবঙ্গের রাজনীতিতে প্রবল হতে শুরু করেছে। সেই পালে হাওয়া দিয়েছিলেন বিজেপি নেতারা। একাধিক প্রকাশ্য সভা থেকে আলাদা উত্তরবঙ্গের দাবিতে সরব হতে দেখা গেছে বিজেপির নেতা, বিধায়কদের। একই সুর ছিল অনন্ত মহারাজের মুখেতেও।

1652841785 ananta

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সময় কত লাগবে সেটা আমি বলতে পারব না। সেটা সময় বলবে। সেটা সময় লাগলেও হচ্ছে। সরকার যেটা বক্তব্য রাখার সেটা দিয়েছে। সেটা তো বারবার দিতে পারে না। একশো শতাংশ সঠিক যে নতুন রাজ্য হচ্ছে।

কোচবিহার তথা উত্তরবঙ্গের রাজনীতিতে বিরাট ভূমিকা থাকে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অনন্ত মহারাজের। গত কয়েক বছরে উত্তরবঙ্গে রাজনৈতিক পালাবদলের অগ্রনী ভূমিকা পালন করেছিলেন তিনি। কোচবিহারে এখন বিজেপির দাপট রয়েছে। তাই অনন্ত মহারাজের দাবিতে মোটেই ফেলতে নারাজ হয়নি কেন্দ্রীয় নেতৃত্ব। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

উত্তরবঙ্গ হওয়া এখন সময়ের অপেক্ষা, নতুন কেন্দ্রশাসিত অঞ্চলের জল্পনা উস্কে দিলেন 

উত্তরবঙ্গ হওয়া এখন সময়ের অপেক্ষা, নতুন কেন্দ্রশাসিত অঞ্চলের জল্পনা উস্কে দিলেন 
উত্তরবঙ্গ হওয়া এখন সময়ের অপেক্ষা, নতুন কেন্দ্রশাসিত অঞ্চলের জল্পনা উস্কে দিলেন 

যদিও এবিষয়ে এখনও অবধি বিশেষ কিছু বক্তব্য রাখতে চাননি তৃণমূল নেতৃত্ব। তবে আলাদা উত্তরবঙ্গ করতে এলে বিরোধিতা করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখন অনন্ত মহারাজের বক্তব্য ঘিরে উত্তরবঙ্গে ফের জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে এই ঘটনা তখনই ঘটল যখন মুখ্যমন্ত্রীর দেওয়া অনন্ত মহারাজের জন্য উপহার তাঁকে দিতে যান প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন