Student Protest: শুধু হবু শিক্ষক নয়, আন্দোলনে পড়ুয়ারা! মাইনে নিয়েও ছয়মাস ঘরে বসে শিক্ষক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হবু শিক্ষকদের আন্দোলন পেরলো ৬০০ দিন। টানা এতগুলো দিন রাস্তায় বসে কেটেছে তাঁদের, ক্রমাগত সেই ছবি উঠে এসছে সংবাদ মাধ্যম সূত্রে। তবে এবারে একেবারে উল্টো ছবি। শিক্ষক নয়, বরং ছাত্র ছাত্রীরা বসে আছে  পথে, শিক্ষকের দাবিতে। বিগত ৬ মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক। পড়া শুনা প্রায় বন্ধের পথে। এবার শিক্ষককে ফিরে পেতে মরিয়া বিজয় রামপুর প্যারিচাঁদ বিদ্যালয়ের  ছাত্র ছাত্রীরা।

আরোও পড়ুনঃ কুণাল ঘোষের মধ্যস্থতায় গলল বরফ, ধর্মতলা থেকে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত চাকরি প্রার্থীদের

ছাত্র ছাত্রীদের অভিযোগ, শ্যামল মণ্ডল নামে স্কুলের এক শিক্ষক প্রায় ৬ মাস স্কুলেআসছেন না। স্কুলে ্রয়েছে  চারশতের অধিক পড়ুয়া। অথচ সে জায়গায় মাত্র ৮ জন শিক্ষক। এমনকি নেই প্রধান শিক্ষক। আরও একাধিক অভিযোগের কথা তুলেছেন ছাত্র ছাত্রীরা, ক্লাস নিয়মিত নেওয়া হয় না, রোল কলও হয় না রোজ। স্লিপে ছেলে মেয়েরা উপস্থিতি লিখে দিয়ে বাড়ি চলে আসে বলে দাবি অভিভাবকদের। চরম অরাজকতা সত্ত্বেও স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক গুরুদাস মণ্ডল কোন ব্যবস্থা নেননি বলে দাবী করেন তাঁরা।

শুধু হবু শিক্ষক নয়, আন্দোলনে পড়ুয়ারা! মাইনে নিয়েও ছয়মাস ঘরে বসে শিক্ষক
শুধু হবু শিক্ষক নয়, আন্দোলনে পড়ুয়ারা! মাইনে নিয়েও ছয়মাস ঘরে বসে শিক্ষক

গুরুদাসবাবু এ নিয়ে কোনও মন্তব্য করেননি সংবাদমাধ্যমের সামনে।  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বাবলু মণ্ডল প্রতিক্রিয়ায় জানান , দীর্ঘদিন ধরে শিক্ষকদের বলেও কোন লাভ হচ্ছে না। তাই ছাত্রছাত্রীরা ক্লাস বন্ধ করে এই বিক্ষোভ দেখাচ্ছে।

স্কুলের প্রাক্তন কমিটির সেক্রেটারি গোষ্ঠবিহারী মণ্ডল বলেন, “পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল। ৮ জনের মতো শিক্ষক আছেন। হেড মাস্টারমশাইও নেই। পড়াশোনার মান খুবই খারাপ হয়ে যাচ্ছে। সরকার শিক্ষক বাড়াক এই স্কুলে। এভাবে তো চলতে পারে না। একজন স্যর তো ৬ মাস হয়ে গেল স্কুলেই আসেন না। তাই আন্দোলন হচ্ছে।“

শুধু হবু শিক্ষক নয়, আন্দোলনে পড়ুয়ারা! মাইনে নিয়েও ছয়মাস ঘরে বসে শিক্ষক

Opindia Office Work 4 2

হাতে গুনে একটি ক্লাস র তারপরেই ছুটি হয়ে যায়। কোন কোন দিন আবার অলিখিত ছুটি ঘোষনা করে দেন শিক্ষকরা। অবশ্য এটি একটি মাত্র স্কুলের নয়। গোটা রাজ্যে বেশির ভাগ সরকারী স্কুলের বেহাল দশা। শিক্ষক পর্যাপ্ত নেই। থাকলেও তাঁদের প্রতিদিনের ক্লাস নিতে অনীহা। মাস মাইনে নিলেও স্কুলে নেই উপস্থিতির হার। দক্ষিণ ২৪ পরগনার পর মতো এরকম এক চিত্র বিভিন্ন স্কুলে তা দিনে দিনে প্রকাশ্যে আসছে। দ্রুত এর প্রতিকার চান অভিভাবকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত