Student Credit Card-এ ব্যাপক সাড়া, মাত্র ১০ দিনে ১৩৫৫ কোটির আবেদন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ Student Credit Card-এ ব্যাপক সাড়া, মাত্র ১০ দিনে ১৩৫৫ কোটির আবেদন জমা পড়ল নবান্নে। আবেদন করেছেন মোট ২৫,৮৪৭ জন পড়ুয়া। গত ৩০ শে জুন সরকারিভাবে নবান্ন থেকেই শুভ সূচনা করেন এই নয়া প্রকল্পের। এই প্রকল্পে ছাত্র ছাত্রীরা দশম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত যে কোন সময়ে ১০ লক্ষ টাকা ঋণ নিতে পারবে। ৪০ বছর বয়স পর্যন্ত এই লোণ নিতে পারবেন শিক্ষার্থীরা। বিদেশে পরাশোনার ক্ষেত্রেও নেওয়া যাবে এই লোণ। সরকার নিজে হবে গ্যারেন্তার। মাত্র ৪ শতাংশ সুদে এই ঋণ পাবেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, নওসাদ কে গুরু দায়িত্ব দিলেন বিধানসভার অধ্যক্ষ।

Student Credit Card-এ লোন নিলে পড়াশোনা শেষ করার পর এক বছর সময় দেওয়া হবে চাকরি পাওয়ার। চাকরি পাওয়ার পর ১৫ বছর ধরে ধীরে ধীরে এই লোণ শোধ করতে পারবেন তাঁরা। এই প্রকল্প রাজ্যের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন ও ভাল প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন বাস্তবায়িত করবে বলেই মনে করছেন বিশেসজ্ঞরা। কোন কোন ক্ষেত্রে এই ঋণের সুবিধা? মুখ্যমন্ত্রী বলেন “প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, গবেষণা, কোর্স ফি, টিউশন ফি, কম্পিউটার, ল্যাপটপ কিনতে লোন। দশম শ্রেণি পাশ করেই এই সুযোগ পাবে।”

Student Credit Card-এ ব্যাপক সাড়া, মাত্র ১০ দিনে ২৫ হাজার ২৮৭টি লোনের আবেদন!

Student Credit Card -এ ব্যাপক সাড়া, মাত্র ১০ দিনে ১৩৫৫ কোটির আবেদন!
Student Credit Card -এ ব্যাপক সাড়া, মাত্র ১০ দিনে ১৩৫৫ কোটির আবেদন!

Student Credit Card-এ ব্যাপক সাড়া, ৩০ জুন উদ্বোধন হওয়া মমতা সাধের প্রকল্পে গতকাল পর্যন্ত লোনের আবেদন জমা পড়েছে ২৫,৮৪৭ টি। এই প্রকল্পের ঋণে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে। আবেদন করার জন্য যোগাযোগ করতে হবে http://www.wb.gov.in অথবা টোল ফ্রি নম্বর 18001028014.-এ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য আবেদনকারীকে কেবলমাত্র সেল্ফ ডিক্লারেশন দিতে হবে। তবে শর্ত অনুযায়ী তাঁকে অন্তত দশ বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তবে এত কম সময়ে এত আবেদন সরকারের ভাবনার বাইরে ছিল। একিসঙ্গে নয়া প্রকল্পের অভূতপূর্ব সাফল্যে খুশি রাজ্যের শাসকদল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত