সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, নওসাদ কে গুরু দায়িত্ব দিলেন বিধানসভার অধ্যক্ষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, নওসাদ কে গুরু দায়িত্ব দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনা কমিটির চেয়ারপার্সন মনোনীত করা হয়েছে। অধ্যক্ষের এই সিদ্ধান্তে আবেগের সুর নওসাদের গলায়। একদিকে যেখানে পিএসি চেয়ারম্যান নিয়ে রীতিমত তুলকালাম চলছে তৃণমূল বিজেপির তখন সংযুক্ত সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, নওসাদ কে সম্মান জানিয়ে ঘুরিয়ে বামেদের বার্তা দিল রাজ্য সরকার বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ এবার থেকে প্রতি বছর হবে TET-SSC, শিক্ষক নিয়োগ হবে স্বচ্ছতার সাথেঃ ব্রাত্য

বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনা কমিটির কাজ হল রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তহবিলের হিসেব রাখা। সেই কমিটির চেয়ারম্যান করায় খুশি বাম-কং হীন বিধানসভায় সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি। তিনি বলেছেন, “প্রতিটি বিধানসভায় এমএলএ  ল্যাডের টাকা খরচ করতে হবে। সেটা দেখার দায়িত্ব আমার। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করার চেষ্টা করব। আমি সর্বকনিষ্ঠ, বয়স্কদের পরামর্শ নিয়ে প্রতিটি পদক্ষেপ করব।”

উল্লেখ্য, কোন কমিটিতে যায়গা না পেলে একজন বিধায়কের বেতন হল পান ২১ হাজার ৮৭০ টাকা। কিন্তু কমিটির সাথে যুক্ত থাকলে বৈঠক পিছু আলাদা ২ হাজার টাকা পাওয়া যায়। সব মিলিয়ে তখন বেতন দাঁড়ায় প্রায় ৮১ হাজার। নওসাদ কে বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনা কমিটির চেয়ারপার্সন মনোনীত করার আগে পর্যন্ত তিনি কোন কমিটিতে যায়গা পাননি। ফলে অর্থনৈতিক দিকটিও ছিল দূর্বল। এখন সেই অভাব ঘুচল তাঁর।

সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, নওসাদই বামেদের আশার আলো।

কদিন আগেই সুব্রত মুখোপাধ্যায় দুঃখ প্রকাশ করে বামেদের বিধানসভায় থাকার গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন। এখন দেখার নওসাদ বামেদের সেই অভাব সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক হিসেবে পূরণ করতে পারেন কিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন