নজরবন্দি ব্যুরোঃ এবার থেকে প্রতি বছর হবে এসএসসিতে শিক্ষক নিয়োগ, বড়সড় ঘোষণা ব্রাত্যর। বেশ কয়েকবার উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা বারবার বাতিলের পর অবশেষে নাম্বার সহ নয়া ইন্টারভিউ তালিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশও দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পুজোর আগে ও পরে মোট ৩২০০০ শিক্ষক নিয়োগ করবে রাজ্য।
আরও পড়ুনঃ Breaking: শিক্ষক নিয়োগে বড় খবর, তালিকায় নাম না থাকলেও চাকরি পাওয়ার সুযোগ।


তবে তালিকায় অসঙ্গতির অভিযোগে বারবার তাতে স্থগিতাদেশ দিচ্ছিল আদালত। অবশেষে সবুজ সঙ্কেত মেলায় নিশ্চিন্ত হল রাজ্য ও কয়েক হাজার হবু শিক্ষকেরা। এদিকে শিক্ষক নিয়োগের এই প্রস্তুতির মাঝেই এবার পরবর্তী এসএসসি পরীক্ষা নিয়ে বড়সড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানিয়ে দিলেন “আমরা প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করব।” উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার শুনানিতে কিছুদিন আগেই হাইকোর্ট জানায় নিয়োগ দেরিতে হচ্ছে বলে চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় দিতে হবে কর্তৃপক্ষকে।
এবার থেকে প্রতি বছর হবে এসএসসিতে শিক্ষক নিয়োগ, বড়সড় ঘোষণা ব্রাত্যর।
এদিকে সূত্রের খবর আজ শনিবার প্রেস কনফারেন্স করবেন শিক্ষামন্ত্রী। সেখানেই রায়ের পরিপ্রেক্ষিতে আজই কমিশন নিয়োগের পুরো রূপরেখা দিয়ে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। দীর্ঘ ৬ বছর ধরে এসএসসি নিয়োগ বন্ধ রয়েছে। টেট পরীক্ষা হয়েছিল ২০১৫ সালের ১৬ আগস্ট। তারপর তার ফলপ্রকাশ হয় ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর। মোট ১৪ হাজার ৩৯৯টি শূন্যপদে নিয়োগের কথা বলা হয়।
টেট পাশ করেন মোট ২ লক্ষ ২৮ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী। কিন্তু বারবার অস্বচ্ছতার কারণে আটকে যায় নিয়োগ প্রক্রিয়া। এবছরে তিনবার তালিকা প্রকাশের পরেও অস্বচ্ছতার অভিযোগে নিয়োগে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। অবশেষে নম্বর সহ ইন্টারভিউ তালিকা প্রকাশের পরেই উঠে যায় স্থগিতাদেশ। এবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে শুরু করে দেওয়া হল নিয়োগের প্রক্রিয়া।









