শিক্ষক নিয়োগে বড় খবর, তালিকায় নাম না থাকলেও চাকরি পাওয়ার সুযোগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগে বড় খবর, আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিক এর ইন্টারভিউ প্রক্রিয়া। ২০১৬ সালে যারা পরীক্ষা দিয়েছিলেন সেই প্রার্থীদের সদ্য প্রকাশিত তালিকায় নাম না থাকলে তারা ফের আবেদন করতে পারবেন। তাঁরা এসএসসি অফিসে এসে হার্ড কপি জমা দিতে পারবেন। এমনকি রেজিস্ট্রি পোস্টে পাঠাতে পারবেন অভিযোগ এবং ইমেইল করেও অভিযোগ জানানো যাবে।

আরও পড়ুনঃ আগামী সপ্তাহে উচ্চ-প্রাথমিকের ইন্টারভিউ, স্বপ্নের উড়ান হবু শিক্ষকদের।

আগামী মঙ্গলবার এসএসসির ওয়েবসাইট এ নির্দিষ্ট অভিযোগ এর ইমেইল আইডি জানানো হবে। সবথেকে বড় কথা ২০১৬ সালে যারা পরীক্ষা দিয়েছিল পরে তাদের ৪০ বছর পেরিয়ে গেলেও যোগ্যপ্রার্থীরা চাকরি পাবেন। এমনকি পরের নিয়োগের ক্ষেত্রেও তাদের বয়সে ছাড় দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে ১০০ টি পোস্ট পিছু ১৪০ জনকে ইন্টারভিউতে ডাকা হবে।

শিক্ষক নিয়োগে বড় খবর, তালিকায় নাম না থাকলেও চাকরি পাওয়ার সুযোগ।

শিক্ষক নিয়োগে বড় খবর হল সাম্প্রতিক তালিকায় যাঁদের নাম নেই। তাঁরা ফের আবেদন করতে পারবেন। যদি যোগ্য হন থাকছে চাকরির সুযোগ। কমিশন সোজাসুজি জানিয়েছে, যদি তাঁদের তরফে কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তা সংশোধন করা হবে। একথা জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান শুভশঙ্কর সরকার। আগামি সপ্তাহে ইন্টারভিউ শুরু হবে এবং ১২ সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে।

সাম্প্রতিক প্রকাশিত তালিকায় যাঁদের নাম নেই সেই প্রার্থীরা মঙ্গলবার এর পর থেকে দু সপ্তাহ সময় পাবেন অভিযোগ জানানোর জন্য। আগামী মঙ্গল বার তাঁদের জন্যে নির্দিষ্ট ওয়েবসাইটে অভিযোগ জানানোর লিঙ্ক খুলে দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত