নজরবন্দি ব্যুরো: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুনর্নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে রীতিমত ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। কারণ এই মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এই মামলার রায়ের পরই সরব হয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যের উপাচার্যদের জন্যও একটি বার্তা দিয়েছেন।
আরও পড়ুন: সুপ্রিমকোর্টের সিদ্ধান্তেও অবৈধ সোনালীর নিয়োগ, হাইকোর্টের নির্দেশকে মান্যতা


তিনি আজ তাঁর ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্টে লেখেন,”কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল মহামান্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছেন, কলকাতা হাই কোর্টের সিদ্ধান্ত সর্বতো ভাবে সঠিক।আইনের ধারা অপব্যবহার করে মোট ২৪ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ অনৈতিক ভাবে করেছে রাজ্য সরকার।”

শুভেন্দু আরও লেখেন,”শীর্ষ আদালতের এই রায়ের পর, আমি বেআইনি ভাবে নিয়োগপ্রাপ্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উদ্দেশ্যে বলব, সময় থাকতে মহামান্য আদালতের হস্তক্ষেপের আগেই নিজেরাই পদত্যাগ করুন। এতে আপনাদের সম্মান টুকু অন্তত বাঁচবে।” আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগের সিদ্ধান্ত ‘বেআইনি’ বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। তাঁকে উপাচার্য পদ থেকে অপসারণেরও নির্দেশ হয়।


আদালতের হস্তক্ষেপের আগেই নিজেরাই পদত্যাগ করুন, রাজ্যের উপাচার্যদের বার্তা শুভেন্দুর

এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য সরকার। এ দিন বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড় ও হিমা কোহলির এজলাসে সেই মামলার শুনানি হয়। শীর্ষ আদালতও সোনালির উপাচার্য পদে পুনর্নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল।অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালী চক্রবর্তীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) উপাচার্য পদে পুর্ননিয়োগ করা যাবে না।







