নজরবন্দি ব্যুরোঃ মদের দাম কমছে তা আগেই জানা গিয়েছিল৷ আজ রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়ছে, ১৬ নভেম্বর থেকেই নতুন দাম কার্যকর হয়ে গিয়েছে। আর এই মদের দাম কমানো নিয়ে বিরোধীদের কটাক্ষের মুখে পরেছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ ‘২০২১ ইমনের নামে’, মন্তব্য মদন মিত্রের
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, মদ নয় কমাতে হবে জ্বালানির দাম। এই সবের মধ্যেও এবার বাজারে আসছে নতুন মোড়কে বাংলা মদ। চোলাই মদের অবৈধ কারবার রুখতে এ বার সস্তায় একগুচ্ছ ব্র্যান্ডের মদ আনা হচ্ছে। আবগারি দফতর সূত্রে খবর, ৪৯টি ব্র্যান্ডের বাংলা মদ পাওয়া যাবে যেগুলির ৩০০ মিলিলিটারের বোতলের দাম ২৩ টাকা থেকে ৩০ টাকার মধ্যে।
সবচেয়ে সস্তা ২৩ টাকায় পাওয়া যাবে ‘গ্যালাক্সি জোশ’ ব্র্যান্ডের বাংলা। উল্লেখ্য ২০২০ সালের শীতে পাউচ প্যাকে মহুয়া গন্ধ যুক্ত বাংলা মদ বাজারে আনার পরিকল্পনা ছিল রাজ্য সরকারের। কিন্তু হাইকোর্টে একটি মামলা হওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। এখন ওই মদ তৈরি শুরু হয়েছে। দাম হচ্ছে ২৮ টাকা।
এই দেশি মদ তৈরি করছে বীরভূমের আহমেদপুরের এসকেডি নামে এক সংস্থা। ৭০ ডিগ্রির এই দেশি মদে অ্যালকোহলের পরিমাণ থাকবে ১৭.১ শতাংশ। জঙ্গলমহলের মহুয়ার গন্ধ মেশানো বাংলা মদের নাম দেওয়া হয়েছে ‘মহুল’। চোলাই মদের কারবার ঠেকাতে দাম নিয়ন্ত্রণ যে সবার আগে দরকার,
জলের দামে দেশি মদ, চোলাই বিক্রি রুখতে ৪৯টি ব্র্যান্ডের সস্তা মদ আনছে রাজ্য
তা বুঝেই আবগারি দফতর ৬০ ডিগ্রির বদলে ৭০ ডিগ্রির মদ আনার পরিকল্পনা করে। সেই সঙ্গে দিশি মদকে আকর্ষণীয় করে তুলতে মহুয়া ও অন্যান্য গন্ধ যোগ করার পরিকল্পনা করা হয়। সেই মতোই মঙ্গলবার থেকে চালু হয়েছে সস্তার ৪৯টি ব্র্যান্ড।









