নিয়োগে আরও স্বচ্ছতা থাকলে ভাল হত, বিদায় বেলায় বিস্ফোরক SSC-র প্রাক্তন চেয়ারম্যান!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগ বারবার উঠেছে। একাধিকবার হাইকোর্টে এই বিষয়ে চরম অপমানের মুখে পড়েছে কমিশন। একাধিক মামলায় পরাজয় ঘটেছে রাজ্য সরকারের, তবুও চাকরিপ্রার্থীদের কপাল খোলেনি। এখন এসএসসি-র চেয়ারম্যান বদল হয়েছে। শুভশঙ্কর সরকার কে সরিয়ে এসএসসির নয়া চেয়ারম্যান হয়েছেন সিদ্ধার্থ মজুমদার।

আরও পড়ুনঃ SSC: ‘হয় নিয়োগ দিন, নয় স্বেচ্ছামৃত্যু’, বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার হবু শিক্ষকদের।

কিন্তু বিদায় বেলায় সদ্য প্রাক্তন এসএসসি-র চেয়ারম্যান শুভশঙ্কর সরকার যে বিস্ফোরণ ঘটালেন। বললেন নিয়োগে আরও স্বচ্ছতা থাকলে ভাল হত! তাঁর কথায়, “নিয়োগ সুপারিশে আরও স্বচ্ছতা হলে ভালো হতো।” এই কথা যখন তিনি বলছেন তখন পাশে বসে রয়েছেন সদ্য এস =এসসির চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়া সিদ্ধার্থ মজুমদার।

বিদায়কালে শুভশঙ্কর সরকারের মন্তব্য নিয়ে ঝড় উঠেছে চাকরিপ্রার্থীদের মধ্যে। প্রশ্ন উঠছে তাহলে কি নিয়োগে বেনিয়মের ক্ষেত্রে সরষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত? ২০২০ সালের ১৬ ডিসেম্বর এসএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন শুভশঙ্কর সরকার। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক সমস্যার সম্মুখীন হন তিনি। তাঁর সময় উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে গ্রুপ সি-গ্রুপ ডি ইত্যাদি মামলায় মুখ পোড়ে রাজ্য সরকারের।

নিয়োগে আরও স্বচ্ছতা থাকলে ভাল হত, বিদায় বেলায় বিস্ফোরক SSC-র প্রাক্তন চেয়ারম্যান!

নিয়োগে আরও স্বচ্ছতা থাকলে ভাল হত, বিদায় বেলায় বিস্ফোরক SSC-র প্রাক্তন চেয়ারম্যান!
নিয়োগে আরও স্বচ্ছতা থাকলে ভাল হত, বিদায় বেলায় বিস্ফোরক SSC-র প্রাক্তন চেয়ারম্যান!

সব মিলিয়ে হাইকোর্ট-চাকরিপ্রার্থী-স্কুল সার্ভিস কমিশন যেন সমার্থক হয়ে গিয়েছে। কমিশোনের নিয়োগ প্রক্রিয়া গত কয়েক বছরে একবারের জন্যেও স্বচ্ছতার সিলমোহর পায়নি। এবার সেই কমিশনের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রশ্ন তুলে দিলেন খোদ প্রাক্তন চেয়ারম্যান শুভশঙ্কর সরকার। বৃহস্পতিবারই তিনি কমিশনের চেয়ারম্যান হিসেবে সিদ্ধার্থ মজুমদারকে দায়িত্বভার তুলে দেন। আর সেই দায়িত্বভার তুলে দেওয়ার সময়ে তাঁর এই মন্তব্য যেন নিয়োগ দুর্নীতিকে আরও স্বচ্ছতা দিয়ে গেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত