নজরবন্দি ব্যুরোঃ সৃজলা বন্দ্যোপাধ্যায়য়ের সঙ্গে এর আগে বহু অভিনেতার নাম জড়িয়েছে। অভিনেত্রীর সঙ্গে বহু বছরের সম্পর্ক ছিল রোহন ভট্টাচার্যের। সেই সম্পর্কের কথা কারোরই অজানা নয়। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর শন বন্দ্যোপাধ্যায় সঙ্গে সৃজলার নাম জড়িয়েছিল। তবে তা এখন অতীত। এখন নাকি সৌরভের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সৃজলা।
আরও পড়ুনঃ রুবিনা কি সত্যিই অন্তঃসত্ত্বা! অবশেষে মুখ খুললেন অভিনেত্রী


এই মুহূর্তে টলিউডে জোর কদমে চর্চা চলছে সৌরভ এবং সৃজলাকে নিয়ে। তবে চর্চা অযথাই হচ্ছে না। যা রটে তা কিছুটা তো বটেই। একে ওপরের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ভাবে রীল বানাচ্ছেন তারা। বানাচ্ছে রোম্যান্টিক রীল। তবে একটি বা দুটি নয়। একসঙ্গে একাধিক রীল বানাচ্ছেন তারা।
এই বিষয়ে কি জানাচ্ছে সৌরভ-সৃজলা। তবে সৃজলার সঙ্গে প্রেম করছেন এই বিষয়টি মানতে নারাজ অভিনেতা। তিনি বলেন সকলের কাজই হচ্ছে রটনা করা। কেউ কারোর সাথে রীল বানাচ্ছে মানেই এই নয় যে তারা সম্পর্কে রয়েছে। সম্পূর্ণটাই জল্পনা।
রোহন, শন অতীত! টলিপাড়ায় নতুন জুটি সৌরভ-সৃজলা?
এই বিষয়ে সৃজলাও জানান সবটাই জল্পনা। তারা শুধুমাত্র ভাল বন্ধু। তাদের মধ্যে কোন প্রেমের সম্পর্ক নেই। তিনি রীল বানাতে ভাল বাসেন টাই রীল বানিয়েছেন। তিনি আরও জানান মানুষের স্বভাব সব কিছুকেই তিল থেকে তাল করা। টাই এসব বিষয়ে তিনি আর পাত্তা দেন না।









