Srabanti Chatterjee’s Son: প্রেমিকার সঙ্গে থাইল্যান্ডে জন্মদিন পালন শ্রাবন্তী পুত্রর, জলের মাঝেই উষ্ণ আলিঙ্গনে ভরালেন একে অপরকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলিউডের নামজাদা অভিনেত্রী শ্রাবন্তী অন্যদিকে রাজীবও টলিউডের বেশ নামী পরিচালক। একে ওপরের সাথে বেশ ভালই জমিয়ে সংসার করছিলেন তারা। তবে সেই সুখের ঘর বেশীদিন টেকেনি মাত্র ১৩ বছর সংসার করার পরেই তারা একে ওপরের থেকে আলাদা হয়ে যায়। তাদের দুজনেরই ভালবাসার সন্তান অভিমন্যু।

আরও পড়ুনঃ “একটা প্রতিষ্ঠান শুধু টার্গেট হতে পারে না” যাদবপুরের পাশে শ্রীলেখা মিত্র

স্বামী স্ত্রীর বিচ্ছেদের পর মায়ের সাথেই থাকেন অভিমন্যু। এখন সে সদ্য যুবক। ২১ বছরে পদার্পণ করেছে সে। অভিমন্যু এখন বড় হয়েছে সেও জড়িয়েছে এক সম্পর্কে। তবে তা নতুন নয়। বেশ কয়েকবছর ধরে তিনি দামিনীর সঙ্গে সম্পর্কে রয়েছে।

প্রেমিকার সঙ্গে থাইল্যান্ডে জন্মদিন পালন শ্রাবন্তী পুত্রর, ভাইরাল ছবি
প্রেমিকার সঙ্গে থাইল্যান্ডে জন্মদিন পালন শ্রাবন্তী পুত্রর, ভাইরাল ছবি

যদিও ছেলের সমস্ত ঘটনার সাক্ষী অভিনেত্রী নিজে। ছোটথেকেই ছেলের সাথে তার বন্ধুত্বপুণ সম্পর্ক। কারন অভিনেত্রী নিজের ওঠা পড়ায় সর্বক্ষণ ছেলেকে নিজের পাশে পেয়েছেন। ছেলের সাথে তার প্রেমিকার সম্পর্ককেও তিনি মেনে নিয়েছেন খুশি খুশি। এমনকি কিছু সময় আগে ছেলে এবং হবু বৌমাকে নিয়ে মালদ্বীপ ভ্রমনেও গিয়েছিলেন।

প্রেমিকার সঙ্গে থাইল্যান্ডে জন্মদিন পালন শ্রাবন্তী পুত্রর, ভাইরাল ছবি

প্রেমিকার সঙ্গে থাইল্যান্ডে জন্মদিন পালন শ্রাবন্তী পুত্রর, ভাইরাল ছবি

সেই সময় অবশ্য শ্রাবন্তীর সাথে ছিল তার বর্তমান প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও। তবে এবার আর মা বা মায়ের প্রেমিকের সাথে নয়। প্রেমিকাকে নিয়ে একা একাই থাইল্যান্ডে উড়ে গেলেন অভিমন্যু। সেখানেই একান্তে প্রেমিকার সঙ্গে জন্মদিনের বিশেষ মুহূর্তযাপন করলেন তিনি। জলের মাঝেই একে অপরকে জাপটে ধরে উষ্ণ আলিঙ্গনে ভরালেন। সেই ছবিই সামাজিক মাধ্যমে এসে পড়েছে। যা নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর