নজরবন্দি ব্যুরোঃ ছাত্রমৃত্যু নিয়ে তোলপাড় গোটা বাংলা। ওই প্রথমবর্ষের ছাত্র মৃত্যুর রহস্য এখনও কাটেনি। একের পর এক রহস্য সামনে আসছে। সবমিলিয়ে জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। তারই মাঝে বিশিষ্টমহল তাদের মৌনতা অবশেষে ভাঙছেন। এবার যাদবপুরের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী শ্রীলেখা মিত্রর।
আরও পড়ুনঃ ‘বৌ আগে, আমার সন্তান পরে’, অবশেষে মুখ খুললেন শরিফুল রাজ
অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন “একটা প্রতিষ্ঠান শুধু টার্গেট হতে পারে না।” শুধু টাই নয় অভিনেত্রী একের পর এক আরও বিস্ফোরক মন্তব্য করেন “বাংলায় একটা প্রবাদ আছে শক্তের ভক্ত নরমের যম। এটা মাথায় এল যাদবপুর ইউনিভার্সিটি প্রসঙ্গে। যাদবপুর ইউনিভার্সিটিতে এসে এই মানুষগুলো খারাপ হয়েছে এ বিশ্বাস আমি করি না। একটু গভীরভাবে ভাবতে শিখুন,

মানুষের বেড়ে ওঠা তার পারিপার্শ্বিক তার পূর্ব কোন অভিজ্ঞতা আরও অনেক কিছু থাকতে পারে। মানুষ আসলেই ঈশ্বর বা প্রকৃতির সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। জঙ্গলে বাঘ সিংহ শিকার করে তার ক্ষুধা নিবৃত্ত করার জন্য, মানুষ সজ্ঞানে রেপ করে খুন করে ব়্যাগিং করে। আরও কত কিছুই করে।”
“একটা প্রতিষ্ঠান শুধু টার্গেট হতে পারে না ” বিস্ফোরক অভিনেত্রী

এর পাশাপাশি অভিনেত্রী আরও বলেন। অভিনেত্রীর কথায় “যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাশ করে অনেক গুণী ছাত্র-ছাত্রী সমাজে প্রতিষ্ঠা পেয়েছে। জানি আমার এই পোস্টটার সাথে অনেকেই একমত হবেন না। নাই হতে পারেন, মোদ্দা কথা হল ক্ষমতা এবং তার অপব্যবহার। রাজনীতি আপনার বাড়ির রান্নাঘরেও হয়, মানুষ যতদিন বাঁচবে ক্ষমতার লড়াই চলবে।”



