নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই পরীমণি এবং শরিফুল রাজের একমাত্র সন্তান রাজ্যের জন্মদিন ছিল। ১০ অগস্ট তাই পরীমণি জন্মদিন উপলক্ষ্যে ধুমধাম করে অনুষ্ঠান পালন করলেন। কিন্তু তার মনের মধ্যে বেশ আক্ষেপের সুখ ছিল। শরিফুল রাজের অনুপস্থিতি নিয়ে বেশ চর্চা শুরু হয়েছিল।
আরও পড়ুনঃ রেস্তরায় খাবার পরিবেশন করতে গিয়ে ধরা পড়ল সুহানা, ভিডিও সামনে আসতেই ভাইরাল


বেশ কিছু নেটিজেনরা প্রশ্ন তুলছিল। রাজ্যর বাবা শরিফুল রাজ কেন এলেন না?, পরীর সঙ্গে সমস্যা হয়েছে তো কী? তা বলে ছেলের জন্মদিনে আসবেন না! এই ধরনের নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বেশ কিছুদিন ধরে। তবে এতদিন এই বিষয়ে কিছুই জানাননি রাজ। তবে অবশেষে তিনি বাধ্য হয়ে মুখ খুললেন।

রাজ জানায় তিনি নাকি তার ছেলের জন্মদিনের আগের দিন পরীমণির বাড়িতে গিয়েছিলেন। এমনকি সেদিন রাতে তিনি তার ছেলের জন্মদিন উপলক্ষে কলকাতা থেকে আনা বেশ কয়েকটি জিনিসও উপহার হিসেবে দিয়েছিলেন। কিন্তু তাকে নাকি পরীমণি সেই সময় বাড়িতে ঢুকতে দেয়নি।


‘বৌ আগে, আমার সন্তান পরে’, আর কি বললেন রাজ?

বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে রাজ এমনটাই জানান। শরিফুল রাজের কথায় “কেন যাইনি, কী কারণে যাইনি, সেটি আমিই জানি, বাইরের অন্য কেউ বুঝবে না। তাই তা নিয়ে কথা বলে লাভ হবে না। বললেও হয়তো আমার কথা মানুষ বিশ্বাস করতে চাইবে না। সবার অভিযোগ থাকতে পারে, কিন্তু কলকাতা থেকে ফিরে এক জন বাবা হিসাবে অনুষ্ঠানের আগের রাতে বাবুকে দেখতে ওই বাড়িতে গিয়েছিলাম। বাবুর সঙ্গে সময় কাটিয়ে এসেছি।”








