নজরবন্দি ব্যুরোঃ এবার বলিউডে অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানার। খুব তাড়াতাড়ি নেটফ্লিক্সে মুক্তি পাবে সুহানা খান অভিনীত ওয়েব সিরিজ দ্য আর্চিস। এই মুহূর্তে সেই ওয়েব সিরিজের প্রচারেই ব্যস্ত সুহানা খান। কিন্তু তারই মধ্যে ঘটে গেল এক নতুন ঘটনা। রেস্তরায় খাবার পরিবেশ করছে শাহরুখ কন্যা।
আরও পড়ুনঃ ‘OMG 2’র সাফল্যে খুশিতে আত্মহারা অক্ষয়, প্রেক্ষাগৃহের মালিকদের নিয়ে পার্টিতে মজলেন অভিনেতা


৭৭তম স্বাধীনতা দিবসের সাদা সাবেকি পোশাকে তাকে এই কাজ করতে দেখা গিয়েছিল। তিনি অন্য সমস্ত স্টারকিডদের মত পার্টি করতে নয় এই মহান কাজ করেই এই বিশেষ দিন উদযাপন করলেন। এই বিশেষ দিনে সেই রেস্তরার তরফ থেকে আয়োজন করা হয়েছিল এক বিশেষ ভোজের।

সেখানে সমাজের যেসমস্ত দুঃস্থ এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ আছে তাদের সবাইকে আমন্ত্রন করা হয়েছিল। তাদেরই জন্য ডাকা হয়েছিল সুহানাকে। তবে শুধু সুহানা নয়, এই বিশেষ দিনে ডাকা হয়েছিল দ্য আর্চিসর পুরো টিম কে। সুহানার পাশাপাশি সেই অনুষ্ঠানে দেখা গিয়েছিল খুশি কাপুর, যুবরাজ মেন্ডা, অদিতি সেইগল, অগস্ত্য নন্দ ও বেদাঙ্গ রাইনারা প্রমুখকে।
রেস্তরায় খাবার পরিবেশন করতে গিয়ে ধরা পড়ল সুহানা, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা



সকলে মিলে একসঙ্গে সেই দুঃস্থ মানুষদের পাতে খাবার পরিবেশন করলেন এই দিন। এমনকি ওই সমস্ত মানুষদের পাশে বসে নিজেরাও নিজেদের খাবার সেরে নিলেন। সেই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়ে যায় ভিডিও। এবং পাশাপাশি নেটিজেনরা স্টারকিডদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়।







