নজরবন্দি ব্যুরোঃ মমতাদি’কে অনেক ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ আমায় আপন করে নিন। দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী ব্লকের মসজিদবাটিতে তৃণমূলের একটি সভামঞ্চে দেখা গেল অভিনেত্রী শ্রাবন্তীকে। শ্রাবন্তীর বক্তব্যে মমতা উবাচ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। শেষমেশ ফুলবদল করলেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ রাজ্যসভায় বিশৃঙ্খলার অভিযোগ, সাসপেণ্ড ১২ জন বিরোধী সাংসদ


উল্লেখ্য, চলতি বছরে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। নির্বাচনে বেহালা পশ্চিম থেকে প্রার্থী করেছিল দল। কিন্তু প্রতিপক্ষ হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি। নির্বাচনে শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রচার মঞ্চে দেখা গেলেও নির্বাচনের আর দেখা যায়নি তাঁকে।
চলতি মাসেই ট্যুইট করে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। তিনি লেখেন, আমি দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। তাঁর দাবী, রাজ্যের কোনও কিছুই উন্নতি করার উদ্যোগ বিজেপির নেই। সেই কারণেই দল ছাড়লেন তিনি। যদিও শ্রাবন্তী চলে যাওয়ায় সংগঠনে কোনও প্রভাব পড়বে না। এমনটাই জানিয়েছিলেন বিজেপি নেতারা। বরং ঘাড় থেকে ভুত নামল বলে কটাক্ষ করেছিলেন তথাগত রায়।



তারপর একইমঞ্চে দেখা গিয়েছিল তৃণমূলের বিধায়ক মদন মিত্র এবং শ্রাবন্তীকে। এরপর বাসন্তীতে তৃণমূলের এক দলীয় সভায় দেখা গেল তাঁকে। সোমবার ওই সভামঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের পাঁচ বিধায়ক। উপস্থিত ছিলেন শওকত মোল্লা, পরেশরাম দাস এবং সুব্রত মণ্ডল। মঞ্চ থেকে শ্রাবন্তী বলেন, “আমি আবাংলার জন্য কাজ করতে চাই। আমি বাংলার মেয়ে। মমতাদি’কে অনেক ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ আমায় আপন করে নিন। আমি আপনাদের জন্যেই কাজ করতে চাই”।
শ্রাবন্তীর বক্তব্যে মমতা উবাচ, একমাসে ফুলবদল

শ্রাবন্তীর এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। মাস ঘোরার আগেই রাজনৈতিক পরিচয় বদলে ফেললেন অভিনেত্রী? যদিও শ্রাবন্তী একাই নয়, নির্বাচনের আগে যে সমস্ত শিল্পীরা বিজেপিতে যোগদান করেছিলেন তাঁদের অনেকেই তৃণমূলে ফিরে গেছেন। এবার শ্রাবন্তীও ফিরলেন







